১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ব্যালন ডি’অর পুরস্কারের জন্য প্রচারণায় তারকারা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : ব্যালন ডি'অরের ভোটগ্রহণ শেষ হতে দুই সপ্তাহেরও কম সময় বাকি। এরই মধ্যে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার জিততে বেশ কয়েকজন শীর্ষ প্রার্থী জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন।

ব্যালন ডি’অর পুরস্কারের জন্য প্রচারণায় তারকারা

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : ব্যালন ডি'অরের ভোটগ্রহণ শেষ হতে দুই সপ্তাহেরও কম সময় বাকি। এরই মধ্যে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার জিততে বেশ কয়েকজন শীর্ষ প্রার্থী জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন।

দলীয় খেলা ফুটবলে নিজেদের জন্য এ ধরনের প্রচারণা অতি সাম্প্রতিক প্রবণতা। কয়েক বছর আগেও এই খেলায় ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ঘোষণার সময় না আসা পর্যন্ত তেমন আলোচনায় থাকত না। কিন্তু এখন নতুন ইউরোপীয় মৌসুম যখন মাত্র গতি পেতে শুরু করেছে, সেই সময়ে ফুটবল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ব্যালন ডি'অর।

এ বছর ব্যালন ডি'অর দেওয়া হবে ২৬ অক্টোবর। তবে চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল ৮ সেপ্টেম্বর, যখন পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল ওসমানে দেম্বেলের উত্তরসূরি হিসেবে ৩০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে।

অনুষ্ঠানটি হবে লন্ডনে। এবার ৩০ জন মনোনীত খেলোয়াড়ের মধ্যে মাত্র পাঁচজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন। এই পুরস্কারের সঙ্গে সরাসরি কোনো অর্থমূল্য নেই। তবে এটি খেলোয়াড় ও তাদের দলের জন্য বাড়তি আয় ও মর্যাদার মূল্য তৈরি করেছে।

অনেক তারকার চুক্তিতে ব্যালন ডি'অর জেতার সঙ্গে সম্পর্কিত বোনাস রয়েছে। একই সঙ্গে এই পুরস্কার খেলোয়াড়ের সামগ্রিক বিপণনমূল্য এবং তার ক্লাবের বাজারমূল্যও বাড়িয়ে দেয়।

সর্বকালের সর্বাধিক ব্যালন ডি'অর জয়ী দুই খেলোয়াড় লিওনেল মেসি আটবার এবং ক্রিস্টিয়ানো রোনালদো পাঁচবার এই পুরস্কার জিতেছেন। ফোর্বসের হিসেবে, দুজনেরই বছরে স্পনসরশিপ থেকে আয় ৬ কোটি ৫০ লাখ ডলারের বেশি। কোনো ক্লাবের একজন খেলোয়াড় ব্যালন ডি'অর জিতলে সেই ক্লাব আরও বেশি পণ্য বিক্রি করতে পারে। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের প্রতিটি থেকে একজন করে প্রতিনিধি- মোট প্রায় ১০০ জন আমন্ত্রিত সাংবাদিক ভোট দেবেন।

এবার স্পষ্ট কোনো ফেভারিট না থাকায় খেলোয়াড় ও তাদের জনসংযোগ সংস্থাগুলো প্রচারণা আরও জোরদার করছে। ভোট আদায়ের জন্য নিজেদের অর্জনগুলোও নির্দ্বিধায় সামনে তুলে ধরা হচ্ছে।

মুভিস্টার প্লাসকে ২০২৬ সালে বিশ্বকাপ ও লা লিগা জয়ী লামিন ইয়ামাল বলেন, "আমার কাছে এমবাপ্পে এবং আমি, আমরাই বিশ্বের সেরা দুই খেলোয়াড়।" ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড আরও বলেন, "সত্যি বলতে, বিশ্বের সেরা হিসেবে হয়তো আমরা দুজনই আছি। আর এ বছর আমি যে সাফল্য অর্জন করেছি, তার কারণে আমি মনে করি এই পুরস্কার পাওয়ার যোগ্য আমি।" ফরাসি তারকার বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। এর কয়েক দিন আগে এমবাপ্পে পুরস্কারটির ব্যক্তিগত চরিত্রের ওপর জোর দিয়েছিলেন। রিয়াল মাদ্রিদ বা ফ্রান্সের হয়ে কোনো শিরোপা না জেতা সত্ত্বেও ফ্রান্স বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরেছে। এমবাপ্পে বিশ্বকাপে ১০ গোল করে নিজের মোট গোলসংখ্যা ২২-এ নিয়ে গেছেন, যা সর্বকালের সর্বোচ্চ।

গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে বলেন, "বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া, এই খেলাটির ইতিহাসের সব কিংবদন্তিকে পেছনে ফেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুর্নামেন্ট রয়েছে সেখানে রেকর্ড গড়াড় এটি সত্যিই বিশেষ কিছু, একটি বৈশ্বিক আয়োজন। আমি কাকে ভোট দেব? নিজেকেই।"

তার কোচ হোসে মরিনহোও এই যুক্তির পক্ষে সায় দিতে দ্বিধা করেননি। তিনি বলেন, "আমরা জানি, এই গ্রীষ্মে কে ইতিহাস গড়েছে। আর সে পিএসজি বা স্প্যানিশ জাতীয় দলের কেউ নয়।" ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ অনুষ্ঠানটি বয়কট করেছিল। ভ্রমণের ঠিক আগে তারা জানতে পারে, তাদের সাতজন মনোনীত খেলোয়াড়ের কেউই পুরস্কার জেতেননি।

এ বছর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার পর পিএসজির রেকর্ড ১০ জন খেলোয়াড় মনোনয়ন পেয়েছেন। এই সংখ্যা এবং দলটির সমষ্টিগত দলীয় চেতনার সুনামও তাদের বিপক্ষে যেতে পারে। পিএসজি কোনো একজন খেলোয়াড়কে বেছে নিতে অস্বীকৃতি জানাচ্ছে। তবে তারা বলছে, বিজয়ী তাদের দলেরই কোনো খেলোয়াড় হওয়া উচিত।

দেম্বেলে ফ্রান্স ফুটবলকে বলেন, তিনি ভোটে প্রভাব ফেলার চেষ্টা করবেন না। "সেরা খেলোয়াড় জিতুক; যাই হোক, ভোট তো আমরা দিচ্ছি না," তিনি বলেন। "আমি কখনো নিজের প্রচার করি না। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের।"

এদিকে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন, যিনি ৭৩ গোল করে বায়ার্ন মিউনিখকে জার্মান ঘরোয়া ডাবল জেতাতে এবং ইংল্যান্ডকে বিশ্বকাপে তৃতীয় হতে নেতৃত্ব দিয়েছেন, তিনি নীরবই রয়েছেন। তবে বায়ার্ন তাদের অধিনায়কের পক্ষে সরব হয়েছে। ক্লাবটি একটি ভিডিও তৈরি করেছে, যেখানে সতীর্থরা বলেছেন, কেনেরই ব্যালন ডি'অর জেতা উচিত।

তালিকায় থাকা কলম্বিয়ার লুইস দিয়াজ বলেন, "তার এটা জেতা উচিত, শতভাগ- এ নিয়ে কোনো সন্দেহ নেই।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026