১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

শ্রীলংকার নতুন টেস্ট অধিনায়ক মেন্ডিস

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৯ অক্টোবর ২০২৬ : টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে কুশল মেন্ডিসকে নির্বাচিত করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

শ্রীলংকার নতুন টেস্ট অধিনায়ক মেন্ডিস

ঢাকা, ৯ অক্টোবর ২০২৬ : টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে কুশল মেন্ডিসকে নির্বাচিত করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

গতকাল ধনাঞ্জয়া ডি সিলভা নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর অধিনায়ক হলেন মেন্ডিস।

শ্রীলংকার ১৯তম টেস্ট অধিনায়ক হলেন মেন্ডিস। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে তার।

এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে বড় সংস্করণে দায়িত্ব পালন শুরু করবেন মেন্ডিস।

২০১৫ সালে কলম্বোতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ৩১ বছর বয়সী মেন্ডিস। এখন পর্যন্ত ৭৫ টেস্টে ৪ হাজার ৮৩৬ রান করেছেন তিনি।

গত মে মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলংকার অধিনায়ক নির্বাচিত হন মেন্ডিস।

প্রথমবার টেস্টে অধিনায়ক হলেও সীমিত ওভারের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মেন্ডিসের। ২২ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ৯ নভেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং লাহোরে ১৭ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে শ্রীলংকা।

টেস্টের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে শ্রীলংকা। এরপর পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে লংকানরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026