২৫ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ডের ৪২৯ রান টপকে অবিশ্বাস্য জয় শ্রীলংকার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: পাকিস্তানে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়েছে শ্রীলংকা। ইংল্যান্ডের করা ৪২৯ রান টপকে ২ উইকেটের অসাধারণ জয় পেয়েছে লংকানরা।

ইংল্যান্ডের ৪২৯ রান টপকে অবিশ্বাস্য জয় শ্রীলংকার

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬: পাকিস্তানে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অবিশ্বাস্য জয় পেয়েছে শ্রীলংকা। ইংল্যান্ডের করা ৪২৯ রান টপকে ২ উইকেটের অসাধারণ জয় পেয়েছে লংকানরা।

টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল শ্রীলংকা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৩৭ রানে হেরেছিল লংকানরা। ২ ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি ইংল্যান্ড। ২ ম্যাচ খেলে ২টিতেই জিতেছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক হ্যারি ব্রুকের রেকর্ড ডাবল-সেঞ্চুরির ওপর ভর করে ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান করে ইংল্যান্ড।

ওয়ানডেতে দ্রুততম ডাবল-সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন ব্রুক। ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এর আগে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ভারতের শুভমান গিল।

শেষ পর্যন্ত ২১টি চার ও ১০টি ছক্কায় ১১৬ বলে ২০২ রান করেন ব্রুক। এছাড়া জো রুট ৬৯, উইল জ্যাকস ৬৬ ও টম ব্যান্টন ৫০ রান করেন। শ্রীলংকার দুনিথ ওয়েলালাগে ২ উইকেট নেন।

জবাবে পাভান রত্নানায়েকের সেঞ্চুরি এবং তিন ব্যাটারের অর্ধশতকের সুবাদে ১ বল বাকি থাকতে ৪৩০ রানের লক্ষ্যমাত্রা স্পর্শ করে শ্রীলংকা। এর মাধ্যমে ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড গড়ল লংকানরা।

সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩৫ রানের টার্গেট স্পর্শ করে ১ উইকেটে জয় পেয়েছিল প্রোটিয়ারা।

১০৬ বলে ১৫টি চার ও ৩টি ছক্কায় ১৩০ রান তুলে শ্রীলংকার জয়ে অবদান রাখেন রত্নানায়েকে। পাশাপাশি আভিস্কা ফার্নান্দো ও দাসুন শানাকার ৯৭ রানের দুটি ইনিংসও লংকানদের জয়ে গুরুত্বপূর্ণ ছিল।

ইংল্যান্ডের জশ টাং ৩ উইকেট নেন। ম্যাচ সেরার স্বীকৃতি পান শ্রীলংকার রত্নানায়েকে।

দুই ইনিংস মিলিয়ে পুরো ম্যাচে মোট ৮৫৯ রান হয়েছে। ওয়ানডেতে এক ম্যাচে যা দ্বিতীয় সর্বোচ্চ। এক ম্যাচে ৮৭২ রান নিয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা- অস্ট্রেলিয়া মধ্যকার একটি ম্যাচ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬ : ওমানের আল আমেরাত স্টেডিয়ামে গতকাল চতুর্থ ও শেষ ম্যাচে চার উইকেটে হেরে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করেছে বাংলাদেশ।

10/24/2026

বার্সেলোনার সঙ্গে আমাদের তুলনা করা অন্যায্য : মরিনিও

বার্সেলোনার সঙ্গে আমাদের তুলনা করা অন্যায্য : মরিনিও

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : রোববার লা লিগার এল ক্লাসিকোর আগে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে নিজের দল রিয়াল মাদ্রিদের তুলনা করাকে অন্যায্য বলে মন্তব্য করেছেন কোচ হোসে মরিনিও।

10/24/2026

প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট বাংলাদেশ হকি দল

প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট বাংলাদেশ হকি দল

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬ : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতের পাঞ্জাবের জলন্ধরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় হকি দল। গতকাল রাতে সেখানে পৌঁছানোর পর, আজ সকালে নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্র্যাকটিস সেশন সম্পন্ন করেছে লাল-সবুজ প্রতিনিধিরা।

10/24/2026

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি।

10/24/2026

সিরিজ নির্ধারনী ম্যাচে নেই নর্টি

সিরিজ নির্ধারনী ম্যাচে নেই নর্টি

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি। কুঁচকির ইনজুরির কারণে সিরিজ নির্ধারনী শেষ টেস্টে নর্টিকে পাবে না প্রোটিয়ারা।

10/24/2026

ইরাকের সুলাইমানিয়াহতে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিলেন রাষ্ট্রদূত

ইরাকের সুলাইমানিয়াহতে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিলেন রাষ্ট্রদূত

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬: আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজ পতাকা সমুন্নত রাখতে ইরাকের সুলাইমানিয়াহতে অবস্থান করছে বাংলাদেশ আরচ্যারী দল। ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘এশিয়া কাপ, স্টেজ-২ (ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট)’-এ নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকা বাংলাদেশ দলের খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করতে সুলাইমানিয়াহ সফর করেছেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: মাকসুদ...

10/24/2026

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬: মর্যাদাপূর্ণ হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পাঞ্জাব ২০২৬-এ অংশ নিতে বাংলাদেশ জাতীয় হকি দল স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে ভারতের পাঞ্জাবে পৌঁছেছে। পাঞ্জাব প্রদেশের জলন্ধরে পৌঁছানোর পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

10/24/2026

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বে দুই ম্যাচের দু’টিতেই জিতে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পাকিস্তান। আগামীকাল লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে তাদের। ফাইনাল নিশ্চিত করতে হ্যাটট্রিক জয়ের লক্ষ্য পাকিস্তানের।

10/24/2026