১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাভুমা-মিলারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : অধিনায়ক তেম্বা বাভুমা ও ডেভিড মিলারের জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ষষ্ঠবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

বাভুমা-মিলারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : অধিনায়ক তেম্বা বাভুমা ও ডেভিড মিলারের জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ষষ্ঠবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

গতরাতে সিরিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৩২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ডারবানে সিরিজের প্রথম ওয়ানডে ৬৭ রানে জিতেছিল প্রোটিয়ারা।

জোহানেসবার্গে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে প্রথম বলে ওপেনার আইডেন মার্করামকে হারায় দক্ষিণ আফ্রিকা।

এরপর কুইন্টন ডি ককের সাথে ৩৬, ম্যাথু ব্রিটস্কির সাথে ৫৭ এবং মিলারকে নিয়ে ১৩২ বলে ১৫৬ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের ভিত গড়েন বাভুমা।

ডি কক ১৫, ব্রিটস্কি ৩৪ রানে থামলেও সেঞ্চুরি তুলে নেন বাভুমা ও মিলার। ৫৭তম ওয়ানডেতে বাভুমা ষষ্ঠ এবং ১৮০তম ম্যাচে মিলার অষ্টম সেঞ্চুরি করেন।

১০টি চার ও ২টি ছক্কায় বাভুমা ১১৬ বলে ১০৩ এবং মিলার ১২ চার ও ৯ ছক্কায় ৯৩ বলে ১৪২ রান করেন। এতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে অস্ট্রেলিয়ার পেসার জ্যাক এডওয়ার্ডস ৬৭ রানে ৫ উইকেট নেন। ৩৬৬ রান তাড়া করতে নেমে ১০২ বলে ১৩০ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। দুজনই ব্যক্তিগত ৮৪ রানে আউট হন। মার্শ ৫৩ বল খেলে ১০টি চার ও ৫টি ছক্কা এবং হেড ৭৬ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কা মারেন।

মার্শ-হেডের পর অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। কুপার কনোলি ১০, অ্যালেক্স ক্যারি ১৭, ম্যান রেনশ ৩২, ক্যামেরুন গ্রিন ১৭ ও এডওয়ার্ডস ২৫ রানে ফেরেন। এতে ২৫১ রানে ৬ উইকেট পতনে হারের মুখ ছিটকে পড়ে অস্ট্রেলিয়া।

শেষ দিকে ২ চার ও ৫ ছক্কায় জাভিয়ার বার্টলেটের ২৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংসে হারের ব্যবধান কমায় অস্ট্রেলিয়া। ৪৯ দশমিক ৫ ওভারে ৩৩৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস ৩টি, মার্কো জানসেন-কেশব মহারাজ ও বিয়র্ন ফরচুন ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মিলার।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026