১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হারমানের রেকর্ড সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : অভিষেক ম্যাচ খেলতে নামা জর্ডান হারমানের রেকর্ড সেঞ্চুরিতে নামিবিয়ার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা।

হারমানের রেকর্ড সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : অভিষেক ম্যাচ খেলতে নামা জর্ডান হারমানের রেকর্ড সেঞ্চুরিতে নামিবিয়ার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা।

গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা বৃষ্টি আইনে ৯৯ রানে হারিয়েছে নামিবিয়াকে। অভিষেক ওয়ানডেতে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হারমান।

অভিষেক ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসে সতীর্থ ম্যাথু ব্রিটস্কির রেকর্ড স্পর্শ করেছেন হারমান। গত বছরের ফেব্রুয়ারিতে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন ব্রিটস্কি। ওয়ানডেতে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ড এখন ব্রিটস্কি ও হারমানের।

উইন্ডহুকে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ওপেনার হিসেবে খেলতে নেমে ১৭টি চার ও ৩টি ছক্কায় ১২৬ বলে ১৫০ রান করেন হারমান।

এছাড়া টনি ডি জর্জি ৭২, ডেওয়াল্ড ব্রেভিস ৩৩ ও কর্বিন বশ ৩৯ রান করেন। দ্বিতীয় উইকেটে হারমান ও জর্জি ১৬৭ বলে ১৯০ রানের জুটি গড়েন।

বোলিংয়ে নামিবিয়ার রুবেন ট্রাম্পেলম্যান ৬৮ রানে ৪ উইকেট নেন।

জবাবে ২১ দশমিক ৩ ওভারে ৩ উইকেটে ৭৬ রান সংগ্রহ করে নামিবিয়া। এরপর বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকলে ৩৮ ওভারে ৩০১ রানের টার্গেট পায় নামিবিয়া।

এরপর ১৫ বল খেলা হবার পর আবারও বৃষ্টি খেলা বন্ধ থাকলে ৩১ ওভারে ২৬২ রানের নয়া টার্গেট পায় নামিবিয়া। শেষ পর্যন্ত ৩১ ওভারে ৮ উইকেটে ১৬২ রান তুলে ম্যাচ হারে নামিবিয়া।

দলের হয়ে মালান ক্রুগার ৩৪ ও জেজ স্মিথ ৩১ রান করেন। দক্ষিণ আফ্রিকার প্রেনেলান সুব্রায়েন ৪টি উইকেট নেন। ম্যাচ সেরা হন হারমান।

আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026