১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২০২৮ অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছেন স্মিথ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : ২০২৮ সালে অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন দেখছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি ব্যাটার স্মিভেন স্মিথ।

২০২৮ অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছেন স্মিথ

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : ২০২৮ সালে অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন দেখছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি ব্যাটার স্মিভেন স্মিথ।

১২৮ বছর পর আবারও লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। সর্বশেষ ১৯০০ সালে 'গ্রেটেস্ট শো অন দ্য আর্থ' নামে পরিচিত অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট ছিল।

অলিম্পিকে খেলার লক্ষ্য নিয়ে এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন স্মিথ। বর্তমানে ডাবলিনে অ্যামস্টারডাম ফ্ল্যামসের হয়ে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলছেন তিনি।

টেলিগ্রাফের সাথে এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী স্মিথ বলেন, 'এই মুহূর্তে হয়তো অলিম্পিকই একমাত্র জায়গা, যেখানে আমি অংশ হতে চেষ্টা করবো। এখন ইউরোপিয়ান লিগে অ্যামস্টারডামের হয়ে এখানে খেলতে চাওয়ারও একটা বড় কারণ হলো যে, যতটা বেশি সম্ভব টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাওয়া।'

লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের সাথে আরও যুক্ত হয়েছে বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ এবং লাকরোস।

এই মুহূর্তে টি-টোয়েন্টি ও অলিম্পিককে গুরুত্ব দেওয়ায় টেস্ট ক্রিকেটে সিরিজ-বাই-সিরিজ খেলছেন বলে জানান স্মিথ। এজন্য আগামী বছরের জুনে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজে খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্মিথ।

তিনি বলেন, 'আমি জানি না পরের অ্যাশেজে খেলবো কি-না। আমি এখন সিরিজ-বাই-সিরিজ খেলছি। বেশ কিছুদিন ধরে এভাবেই চলছে। আগামী বছরের সিরিজ আমার জন্য অনেক দূরে।'

ইংল্যান্ডের মাটিতে ২০০১ সালে সর্বশেষ অ্যাশেজ জিতেছে অস্ট্রেলিয়া। তাই ইংলিশদের কন্ডিশনে অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। যদি পরের অ্যাশেজে খেলতে পারেন, ঐ সিরিজ জিতলে ভালো লাগবে বলে জানান তিনি। ডান-হাতি ব্যাটার স্মিথ বলেন, 'ইংল্যান্ডে সিরিজ জিততে পারলে ভালোই লাগবে। কিন্তু এটা সত্যি বাস্তবে হয় কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।'

অবসর নিয়ে এখনও কিছু ভাবেননি স্মিথ। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির দিকে মনোযোগ দিতে চান তিনি। স্মিথ বলেন, 'আমার মনে হয়, আমি আরও কিছুদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারবো। খেলা ছাড়ার পর আমার জন্য পরের ধাপ কী হবে? সেটা আমি নিশ্চিত নই, তবে আশা করি খেলার জন্য আমার আরও সময় বাকি আছে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026