১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৪৪ তম জাতীয় মহিলা দাবায় শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১০ অক্টোবর ২০২৬ : বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর আর্থিক পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বার্জার পেইন্টস ৪৪তম জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ এবং মহিলা ক্যান্ডিডেট ইশরাত জাহান দিবা সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন...

৪৪ তম জাতীয় মহিলা দাবায় শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা

ঢাকা, ১০ অক্টোবর ২০২৬ : বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর আর্থিক পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বার্জার পেইন্টস ৪৪তম জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ এবং মহিলা ক্যান্ডিডেট ইশরাত জাহান দিবা সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

ছয় পয়েন্ট নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ৫ জন খেলেয়াড় : মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী।

সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে ৫ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন : বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, বরিশালের জান্নাতুল প্রীতি, এসএসপিএল স্পোর্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার ও কুমিল্লার নুশরাত জাহান লিজা।

অষ্টম রাউন্ডের খেলা আজ (শনিবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় শিরিন মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোর সাথে, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরীর সাথে ড্র করেন।

ওয়াদিফা জান্নাতুল প্রীতিকে, দিবা তাসফিয়া তাহসিন প্রিমাকে, রানী হামিদ জারিন তাসনিমকে, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু সানজিদা শাকিবকে, জিন্নাত আক্তার শাহনাজ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে, জান্নাতুল ফেরদৌস তাবাসসুম সাদিয়া শাহাজানকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার তাসনিয়া তারান্নুম অর্পাকে এবং নুশরাত জাহান লিজা অহন দেকে পরাজিত করেন।

আগামীকাল বেলা সাড়ে তিনটা হতে নবম বা শেষ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026