১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন শ্রীলংকা দাসুন শানাকা।

সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড শানাকার

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন শ্রীলংকা দাসুন শানাকা।

গতরাতে চলতি সিপিএলের ২৫তম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলতে নামা শানাকা। এই ইনিংসের মাধ্যমে সিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নয়া রেকর্ড গড়েন শানাকা।

শানাকার আগে যৌথভাবে সিপিএলে দ্রুততম সেঞ্চুরি মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল-শিমরোন হেটমায়ার ও নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। তিনজনই ৪০ বল করে খেলে সেঞ্চুরি করেছিলেন।

ঘরের মাঠ ওয়ার্নার পার্কে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সেন্ট কিটস। ৯ দশমিক ২ ওভারে ৮৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন শানাকা। ব্যাট হাতে প্রমোশন পেয়ে চার-ছক্কা ফুলঝুড়ি ফোটান তিনি।

২৪ বল খেলে ৫টি চার ও ৪টি ছক্কায় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শানাকা।

ইনিংসের শেষ ওভারের আগে ৯৩ রানে পৌঁছে যান শানাকা। শেষ ওভারের প্রথম দুই বলে দুই ছক্কায় সিপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। পরের চার ডেলিভারি থেকে আরও ২টি ছক্কা ও ১টি চারে ওভার থেকে ২৮ রান তোলেন তিনি। এতে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রানের পাহাড় গড়ে সেন্ট কিটস।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির ইনিংসে ৪৩ বল খেলে ৮টি চার ও ১২টি ছক্কায়, ২৮১ দশমিক ৩৯ স্ট্রাইক রেটে ১২১ রানে অপরাজিত থাকেন শানাকা। সিপিএল ইতিহাসে সেঞ্চুরির ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড গড়েন শানাকা।

জবাবে পেসার জেরেমিয়া লুইসের আগুন ঝড়ানো বোলিংয়ে ১৩ দশমিক ৫ ওভারে ৯৮ রানে সেন্ট লুসিয়া কিংস গুটিয়ে গেলে সিপিএল ইতিহাসে রেকর্ড ১৩৭ রানের জয় পায় সেন্ট কিটস। সিপিএলে রান বিবেচনায় আগের বড় জয় ছিল ১৩৩ রানের। ২০২৩ সালে বার্বাডোজ রয়্যালসকে হারিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। বল হাতে ২ দশমিক ৫ ওভার বল করে মাত্র ১০ রানে ৫ উইকেট নেন সেন্ট কিটচসের লুইস। ম্যাচ সেরা হন শানাকা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026