১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৩২ মাস পর শ্রীলংকা ওয়ানডে দলে শানাকা, নতুন মুখ কলম্বাগে

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : চলতি মাসে ইংল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

৩২ মাস পর শ্রীলংকা ওয়ানডে দলে শানাকা, নতুন মুখ কলম্বাগে

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : চলতি মাসে ইংল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

৩২ মাস পর শ্রীলংকা ওয়ানডে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন তিনি। তার আগে দেশের হয়ে ৭১ ওয়ানডেতে ২ সেঞ্চুরি ও ৪ হাফ-সেঞ্চুরিতে ১২৯৯ রান এবং ২৭ উইকেট শিকার করেন শানাকা।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার সাচিন্দু কলম্বাগে। ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের দলে আছেন তিনি। লিস্ট 'এ' ক্রিকেটে দুই বার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ৪৪ ম্যাচে ৬৯ শিকার করেছেন ২৮ বছর বয়সি এই ক্রিকেটার। সর্বশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ৬ ইনিংসে ৭.৯৫ ইকোনমি রেটে ১০ উইকেট নেন কলম্বাগে।

ইংল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন কুসাল মেন্ডিস। তার ডেপুটির হিসেবে দায়িত্ব পালন করবেন চারিথ আসালঙ্কা। সর্বশেষ শ্রীলংকার ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাটের অধিনায়ক ছিলেন আসালাঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন তিনি।

আসালাঙ্কার সাথে টি-টোয়েন্টি দলে ফিরেছেন- লাহিরু উদারা, জানিথ লিয়ানাগে ও থারিন্দু রাত্নায়েকে। দল থেকে বাদ পড়েছেন- পবন রাত্নায়েকে, লাসিথ ক্রুসপুলে, মিলান রাত্নায়েকে ও দিলশান মাদুশাঙ্কা।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি এবং ২২ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও শ্রীলংকা।

শ্রীলংকা ওয়ানডে দল : কুসাল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাবন রত্নায়েকে, দাসুন শানাকা, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুশমান্থা চামিরা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।

শ্রীলংকা টি-টোয়েন্টি দল : কুসাল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকশানা, থারিন্দু রাত্নায়েকে, দুশমান্থা চামিরা, ইশান মালিঙ্গা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026