১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ঠাকুরগাঁওয়ে নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬ : তৃণমূল পর্যায়ে নারী হকির প্রসার ও দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’ -এর দ্বিতীয় পর্ব।

ঠাকুরগাঁওয়ে নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬ : তৃণমূল পর্যায়ে নারী হকির প্রসার ও দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’ -এর দ্বিতীয় পর্ব।

আজ মঙ্গলবার স্থানীয় শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের রিজিওনাল হেড মোঃ ফজলুল কবীর।

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই বিশেষ হকি প্রশিক্ষণ ও উন্নয়ন প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে।

তৃণমূলের নারী খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সদস্য মো: মোহেব্বুল্লাহ আবু নুর চৌধুরী, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসার মো: ইয়ামিন হোসেন, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনজুমান আরা পারভীন ও আজিজা আক্তার জাহান, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য আবু ইয়াসিন মো: মাসুদ রানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ ও সাফল্য দিন দিন বাড়ছে। এই হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা থেকে অনেক প্রতিভাবান নারী হকি খেলোয়াড় উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে।

ট্রায়াল ও প্রশিক্ষণের মাধ্যমে ঠাকুরগাঁও জেলার এই কর্মসূচি সফলভাবে শুরু হয়েছে। মাসব্যাপী এই উন্নয়ন প্রোগ্রামে জেলার নির্বাচিত তরুণ নারী হকি খেলোয়াড়দের আধুনিক ও উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026