১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : নারী এককে ইউএস ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই বেলারুশের আরিনা সাবালেঙ্কা এবং দ্বিতীয় বাছাই কাজাখস্তানের এলেনা রিবাকিনা। আগামী ১৩ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবেন তারা।

আজ আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইউএস ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে চতুর্থ বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গফকে ৩-৬, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে নাম লেখান রিবাকিনা।

প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠে রিবাকিনা বলেন, 'এ ম্যাচে ভাগ্য আমার সহায় ছিল। তাই জিততে পেরেছি। তৃতীয় সেটে কঠিন লড়াই হয়েছে। শেষ পর্যন্ত জিততে পেরে আমি খুশি। আশা করছি, ফাইনালেও সেরা পারফরমেন্স করে শিরোপা জিততে পারবো।'

প্রথম সেমিফাইনালে তৃতীয় বাছাই যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৭-৫, ৬-২ গেমে হারিয়ে টানা তৃতীয়বার ইউএস ওপেনের ফাইনালে উঠলেন সাবালেঙ্কা।

ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, 'এমন টেনিস খেলতে পারায় আমি অনেক খুশি। এই ম্যাচ জেতার জন্য মরিয়া ছিলাম। যেকোনো মূল্যে জিততে চেয়েছিলাম। কারণ আমি তৃতীয়বারের মতো ফাইনাল খেলতে মুখিয়ে ছিলাম। এবার ফাইনালের পালা এবং আবারও শিরোপা তুলে ধরার স্বপ্ন দেখছি।'

ইউএস ওপেনের গত দুই আসরের শিরোপা জিতেছেন সাবালেঙ্কা। হ্যাটট্রিক শিরোপা জিতলে রেকর্ড বইয়ে জায়গা করে নেবেন তিনি।

জিততে পারলে বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা তিনবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হবেন সাবালেঙ্কা। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই টেনিস তারকা ক্রিস এভার্ট এবং সেরেনা উইলিয়ামস।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026