১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জাতীয় দল থেকে সাময়িক নিষিদ্ধ রোনালদো

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১০ অক্টোবর ২০২৬ : পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় শৃঙ্খলাভঙ্গের কারনে রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

জাতীয় দল থেকে সাময়িক নিষিদ্ধ রোনালদো

ঢাকা, ১০ অক্টোবর ২০২৬ : পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় শৃঙ্খলাভঙ্গের কারনে রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

৪১ বছর বয়সী রোনালদো প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধের জেরে ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের নেশন্স লিগের ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান। নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখার পর নিজের খেলার সময় নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেন জেসুসের বিরুদ্ধে।

পরে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চান রোনালদো। ক্যাম্প ছেড়ে চলে যাওয়া উচিত হয়নি বলে স্বীকার করেন তিনি এবং নিজের কর্মকান্ডেরর জন্য ফেডারেশনকে শাস্তি দেওয়ার আহ্বান জানান।

শনিবার এফপিএফ নিশ্চিত করেছে, রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি ফেডারেশনের শৃঙ্খলাবিষয়ক তদন্ত কমিশনে পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে ফেডারেশন জানায়, “২০২৬ সালের ৯ অক্টোবর অপেশাদার বিভাগীয় শাখার সিদ্ধান্তের পর ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করা হয়েছে।”

এফপিএফ আরও জানায়, প্রথমে রোনালদো স্বয়ংক্রিয় নিয়মের আওতায় সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েন। পরে তার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিষয়টিকে ‘জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এখনো চূড়ান্ত শাস্তি ঘোষণা করা হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য গোপন রাখা হবে।

চলতি সপ্তাহের শুরুতে রোনালদো বলেছিলেন, তার ওপর যে শাস্তিই আরোপ করা হোক, তিনি তা মেনে নেবেন। একই সঙ্গে পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।

বিতর্কিত আন্তর্জাতিক বিরতির পর শুক্রবার ক্লাবের হয়ে মাঠে ফেরেন রোনালদো। সৌদি প্রো লিগে দিরিয়াহর বিপক্ষে আল-নাসরের ৩-০ গোলের জয়ে ম্যাচের প্রথম গোলটি করেন তিনি। বক্সের বাইরে থেকে কিংসলে কোম্যানের নেওয়া শট গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ ফিরিয়ে দিলে ফিরতি বলটি কাছ থেকে জালে পাঠান রোনালদো। এটি ছিল তার ক্যারিয়ারের ৯৮০তম গোল।

এই জয়ের ফলে লিগের অষ্টম রাউন্ড শেষে বর্তমান চ্যাম্পিয়ন আল-নাসর গোল ব্যবধানে এগিয়ে থাকা শীর্ষ দল আল-কাদসিয়াহর সমান পয়েন্ট অর্জন করে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026