১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : পেশাদার ম্যাচ রেফারিদের সংগঠন প্রফেশনাল গেম রেফারিজ (প্রো রেফ) রোববার স্বীকার করেছে, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ১-০ গোলের জয়ে আর্লিং হালান্ডের জয়সূচক গোলটির বৈধতা দেওয়ার সিদ্ধান্তটি ছিল 'বিচার-বিবেচনার ভুল'।

ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : পেশাদার ম্যাচ রেফারিদের সংগঠন প্রফেশনাল গেম রেফারিজ (প্রো রেফ) রোববার স্বীকার করেছে, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ১-০ গোলের জয়ে আর্লিং হালান্ডের জয়সূচক গোলটির বৈধতা দেওয়ার সিদ্ধান্তটি ছিল 'বিচার-বিবেচনার ভুল'।

ফিল ফোডেন ব্রুনো ফার্নান্দেসকে লাথি মারার কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর সিটি ১০ জনের দলে পরিণত হয়। এর পর ম্যাচের ৬০ মিনিটে ইয়োশকো গাভারদিওলের ক্রসে পোস্টের কাছ থেকে শটে গোল করেন হালান্ড।

প্রথমে হালান্ড অফসাইডে ছিলেন বলে গোলটি বাতিল করা হয়েছিল। কিন্তু ভিএআর পরে সেই সিদ্ধান্ত বদলে দেয়, যদিও সিটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেস অফসাইড অবস্থানে ছিলেন এবং নরওয়ের এই ফরোয়ার্ডের আগে বলটি ধরার চেষ্টা করেছিলেন।

ফার্নান্দেস বল স্পর্শ না করায় গোলটি বৈধ ঘোষণা করা হয়। এর মাধ্যমে ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোলসংখ্যা দাঁড়ায় নয়টি। গোলটির পর প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ভিএআর 'নির্ধারণ করেছে যে হালান্ড অনসাইড অবস্থানে ছিলেন' এবং 'অফসাইড অবস্থানে থাকা সত্ত্বেও ফার্নান্দেস বলটি খেলেননি' বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে রোববার পরে প্রো রেফ জানায়, ভিএআর 'আর্জেন্টাইন মিডফিল্ডারের অবস্থানের সম্ভাব্য প্রভাবটি শনাক্ত করতে পারেনি' এবং 'মাঠের রেফারিকে ঘটনাটি পুনরায় পর্যালোচনার সুপারিশ করা উচিত ছিল।'

বিবৃতিতে আরও বলা হয়, "আজ সন্ধ্যায় ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করে আমরা যেটিকে বিচার-বিবেচনার ভুল বলে মনে করছি, তা স্বীকার করা হয়েছে। ঘটনাটি পর্যালোচনা করা হবে।"

ম্যাচ শেষে ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক বলেন, হালান্ডের গোলটি বৈধ হওয়া উচিত, এমন সিদ্ধান্তে একদল ম্যাচ কর্মকর্তার পৌঁছানো 'উদ্বেগজনক'।

এই বিতর্কের কেন্দ্রে ছিলেন ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। আর্জেন্টাইন এই খেলোয়াড় বলেন, তার জাতীয় দলের সতীর্থ ফার্নান্দেসের উপস্থিতিতে তিনি স্পষ্টভাবেই প্রভাবিত হয়েছেন। তিনি সিটির গোলটিকে 'অন্যায়' বলেও আখ্যা দেন।

স্কাই স্পোর্টসকে মার্তিনেজ বলেন, "আমি তার (ফার্নান্দেসের) কাছে গিয়েছিলাম, কারণ সে আমার সামনে ছিল। এ কারণেই পেছনে হালান্ড ফাঁকা ছিল। প্রিমিয়ার লিগে এ ধরনের ভুল করতে পাঁচ-ছয়জন কর্মকর্তা থাকা গ্রহণযোগ্য নয়।" "আমাদের এই অন্যায়ের অনুভূতি নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026