১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ।

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ।

গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে। ইন্টারের হয়ে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় কার্লোস আগুস্তো।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় রিয়াল। নিজেদের বিপদ সীমানায় ইন্টার ডিফেন্ডার ইয়ান বিসেকে বলের নিয়ন্ত্রণ হারালে, বল পান রিয়ালের ব্রাহিম দিয়াজ। তার পাস থেকে ঠান্ডা মাথায় ইন্টার মিলানের জালে বল জড়ান এমবাপ্পে।

চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে নিজের ৭১তম গোল করলেন এমবাপ্পে। রিয়ালের হয়ে এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিংবদন্তি রাউলের সাথে যৌথভাবে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন এমবাপ্পে।

২৩ মিনিটে আবারও ইন্টারের ভুলে দ্বিতীয় গোল পেয়ে যায় রিয়াল। বেনজামিন পাভারের ব্যাকপাস থেকে বল পান গোলরক্ষক জোসেপ মার্তিনেজ। খুব দ্রুত ছুটে এসে মার্তিনেজের কাছে থাকা বলে টোকা দিয়ে গোল করেন ভালভার্দে। ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল।

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ইন্টার মিলান। ৩৭ মিনিটে মার্কাস থুরামের দূরপাল্লার শট প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

এরপর বিরতির ঠিক আগে লাওতারো মার্তিনেজের শট ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন কোর্তোয়া। ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে রিয়াল।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় রিয়াল ও ইন্টার মিলান। কিন্তু দুই দলের গোলরক্ষকের দৃঢ়তায় বল জালের দেখা পাচ্ছিল না। অবশেষে ৭৭ মিনিটে গোল করে ইন্টারকে ম্যাচে ফেরার পথ দেখান আগুস্তো।

লাউতারো মার্তিনেসের কাটব্যাক পাসে জোরালো শটে গোল করেন আগুস্তো। ২-১ ব্যবধানে নামিয়ে আনে ইন্টার। ম্যাচে সমতা ফেরাতে গোলের জন্য রিয়ালকে চেপে ধরে ইন্টার। কিন্তু ইন্টারের পথে বাঁধা হয়ে দাঁড়ান কোর্তোয়া।

৮৪ মিনিটে মার্তিনেজের শট দারুণ দক্ষতায় রুখে দেন কোর্তোয়া। ৫ মিনিট পর মিখিতারিয়ানের শটও ঠেকিয়ে দেন কোর্তোয়া। ম্যাচের বাকী সময় আর কোন গোল না হলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় রিয়াল।

গত শুক্রবার স্প্যানিশ লিগে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরেছিল রিয়াল। ওই হারের পর ইন্টারের বিপক্ষে স্বস্তির জয় পেল রিয়াল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026