২১ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : ভিটিনহার শেষ মুহূর্তের গোলে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইট জার্মেই (পিএসজি)। এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার দুই দলের লড়াইয়ে জয় পেয়েছে ফরাসি ক্লাবটি।

শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : ভিটিনহার শেষ মুহূর্তের গোলে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইট জার্মেই (পিএসজি)। এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার দুই দলের লড়াইয়ে জয় পেয়েছে ফরাসি ক্লাবটি।

প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের ২-২ সমতা ভাঙেন পর্তুগিজ প্লেমেকার ভিটিনহা। গত বছরের ব্যালন ডি’অর ভোটে তৃতীয় হওয়া এই ফুটবলার ৮১ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন।

এরপর ফাবিয়ান রুইজের গোলে জয় নিশ্চিত হয় পিএসজির। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। টানা তৃতীয় মৌসুমে এই প্রতিযোগিতার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে ফরাসি জায়ান্টরা।

একপর্যায়ে মনে হয়েছিল অন্তত এক পয়েন্ট নিয়ে ফিরবে বার্সেলোনা। এ বছরের ব্যালন ডি’অর জয়ের আশায় থাকা লামিন ইয়ামাল দলের হয়ে দ্বিতীয়বার সমতা ফেরান। এর আগে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন ডিজায়ার দুয়ে।

বার্সেলোনার হয়ে তরুণ জাভি এসপার্ট গোল করার পর লুকাস এরনান্দেস পিএসজির দ্বিতীয় গোলটি করেন।

এই হার বার্সেলোনার জন্য ধাক্কা হলেও ইউরোপীয় প্রতিযোগিতায় পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনায় বড় ধরনের প্রভাব পড়ার কথা নয়।

ম্যাচের আগে চলতি মৌসুমে টানা ১১ জয়ের ধারায় ছিল বার্সেলোনা। সেই ধারায় ছন্দপতন ঘটলেও গোল করার ছন্দ ধরে রেখেছে দলটি। ইয়ামালের গোলটি ছিল চলতি মৌসুমে বার্সেলোনার ৫০তম গোল।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয় পেয়েছে পিএসজি। তবে ম্যাচটিতে চোটের কারণে ওসমান দেম্বেলে ও খভিচা কাভারাসখেলিয়াকে হারিয়েছে তারা। গত বছরের ব্যালন ডি’অরজয়ী দেম্বেলের চোট কতটা গুরুতর, তা এখনো নিশ্চিত নয়। তবে দুয়ের দুর্দান্ত পারফরম্যান্স ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ। কোচ লুইস এনরিকের দল নকআউট পর্বে ওঠার পথেও ভালো অবস্থানে রয়েছে।

গত ১৩ বছরে চ্যাম্পিয়নস লিগে এটি ছিল দুই দলের মধ্যে ১৪তম লড়াই। তবে বার্সেলোনার কাছে চলতি সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি সম্ভবত এটি নয়। রোববার রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে লা লিগায় নয় পয়েন্টে এগিয়ে যাবে তারা।

২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি ম্যাচের শুরুতে বার্সেলোনার বেঞ্চে ছিলেন। এর পেছনে এল ক্লাসিকো ম্যাচের বিষয়টি ভূমিকা রাখতে পারে। তবে কিছুদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর একাদশে ফিরেছিলেন রাফিনিয়া।

গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়ে আসা পিএসজি ম্যাচ শুরুর ৯০ সেকেন্ডের মধ্যেই গোল পেতে পারত। কাভারাসখেলিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ২০ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ের চোটে দেম্বেলেকে মাঠ ছাড়তে হলে ধাক্কা খায় স্বাগতিকরা।

তার পরিবর্তে মাঠে নামেন ফেরান তোরেস। এরপর বার্সেলোনাও চোটের কারণে দানি ওলমোকে হারায়।

৩৮ মিনিটে ইয়ামালের ভুলে এগিয়ে যায় পিএসজি। নিজেদের অর্ধে বলের নিয়ন্ত্রণ হারান এই তরুণ তারকা। বল পেয়ে দুয়ে দারুণ ফুটওয়ার্কে প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করে বক্সের ঠিক বাইরে থেকে নিচু শটে গোল করেন।

দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরে বার্সেলোনা। ফারমিন লোপেজের পাস পেয়ে এসপার্ট বক্সে ঢুকে জোরালো শটে নিজের সিনিয়র ক্যারিয়ারের দ্বিতীয় গোলটি করেন।

এরপর বার্সেলোনার হয়ে মাঠে নামেন রদ্রি। ম্যাচ ক্রমেই আক্রমণাত্মক হয়ে ওঠে। তোরেসের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর কর্নার থেকে হেডে গোল করে পিএসজিকে আবার এগিয়ে দেন এরনান্দেস।

নিয়মিত লেফট-ব্যাক নুনো মেন্দেস না থাকায় ইয়ামালকে সামলানোর দায়িত্ব পেয়েছিলেন এরনান্দেস। পিএসজির হয়ে এটি ছিল তার তৃতীয় গোল এবং ২০২৪ সালের ফেব্রুয়ারির পর প্রথম।

গোলের মাধ্যমে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেও কিছুক্ষণ পর কোচ লুইস এনরিকে তাকে তুলে নেন। বদলি হিসেবে নামা ওয়ারেন জাইরে-এমেরির ভুলেই অবশ্য বার্সেলোনা আবার সমতায় ফেরে।

উঁচু হয়ে আসা বলের নিচে ঠিকমতো অবস্থান নিতে পারেননি জাইরে-এমেরি। সেই সুযোগে বল নিয়ে এগিয়ে গিয়ে গোল করেন ইয়ামাল। চলতি মৌসুমে এটি ছিল তার দশম গোল।

তবে শেষ হাসি হাসে পিএসজিই। ভিটিনহার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর রুইজের গোলে জয় নিশ্চিত করে তারা। এর মাধ্যমে ইউরোপের ফুটবলে এবারের মৌসুমে হারানো কঠিন দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল বর্তমান চ্যাম্পিয়নরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে জাকের ও পাটোয়ারী

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে জাকের ও পাটোয়ারী

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারীকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

10/21/2026

ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে শেষ ষোলোতে বেনিন

ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে শেষ ষোলোতে বেনিন

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : মঙ্গলবার ভারতকে ২৭-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বেনিন। এর মধ্য দিয়ে গ্রুপ ‘বি’-তে টানা দুই দিনে দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটি, যারা ‘স্কুল চিতা’ নামে পরিচিত।

10/21/2026

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেওয়া প্রয়োজন ছিল : ফ্লিক

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেওয়া প্রয়োজন ছিল : ফ্লিক

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে হারের ম্যাচে রদ্রিকে শুরুতে বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবে রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে এই মিডফিল্ডারকে শুরুর একাদশে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।

10/21/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ব্রোঞ্জ পদক জিতল নেপাল

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ব্রোঞ্জ পদক জিতল নেপাল

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : ম্যাচের প্রথম ২০ মিনিট নেপালের সঙ্গে সমানে সমান লড়াই করে মালদ্বীপ। কিন্তু তারপরও ম্যাচ শেষে জয়ীদের কাতারে থাকতে পারল না তারা। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি থেকে খালি হাতেই ফিরল দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি। টুর্নামেন্টের ব্রোঞ্জ পদক জিতল নেপাল।

10/21/2026

জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা

জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : দেশের অ্যাথলেটিকসে নতুন প্রতিভা খুঁজে বের করা, আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদে তাদের বিকাশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। এরই অংশ হিসেবে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬। তিন দিনের এই আসরে ৫৭টি সংস্থার ৫৬৫...

10/21/2026

পদক জয়ের মিশনে ১২ সদস্যের বাংলাদেশ আরচ্যারী দল কাল ইরাক যাচ্ছে

পদক জয়ের মিশনে ১২ সদস্যের বাংলাদেশ আরচ্যারী দল কাল ইরাক যাচ্ছে

ঢাকা, ২১ অক্টেটাবর ২০২৬ : আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইরাকের সোলেমানিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ, স্টেজ-২ (ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট)। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ১২ সদস্যের আরচ্যারী দল আগামীকাল সকালে ইরাকের উদ্দেশ্যে দেশ ছাড়ছে। দলে রয়েছেন ৬ জন পুরষ ও ৬ জন আরচ্যার।

10/21/2026

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : ২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল। ১৬টি দলকে নিয়ে আগামী ২১ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি।

10/21/2026

ভুল শুধরে ভারতের বিপক্ষে লড়তে চায় বাংলাদেশ

ভুল শুধরে ভারতের বিপক্ষে লড়তে চায় বাংলাদেশ

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : ভারতের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে ৪৭-১৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ৩৪ গোলের সেই ব্যবধান দুই দলের শক্তির পার্থক্যটাই স্পষ্ট করে দিয়েছিল। এবার সেই ভারতের বিপক্ষেই শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ। আগামীকাল দুপুর ৩টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে দুই দল। আগের ম্যাচের ভুল শুধরে ব্যবধান কমিয়ে লড়াই করা...

10/21/2026