১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
শিক্ষা

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

liton patwariঢাকা

দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সোমবার (২১ সেপ্টেম্বর) বঙ্গভবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বৈশ্বিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের একাধিক ভাষায় দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। এ লক্ষ্যে তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে।

10/5/2026

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার

আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

10/5/2026

ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে মেধাবীদের মূল্যায়ন হয়নি: ডেপুটি স্পিকার

ফ্যাসিস্ট আমলে দলীয় প্রভাবের কারণে মেধাবীদের মূল্যায়ন হয়নি: ডেপুটি স্পিকার

মেধা থাকা সত্ত্বেও দলীয় প্রভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী শিক্ষার্থী যথাযথ মূল্যায়ন পাননি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

9/24/2026

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এর বক্তব্য | 15 Sep 2026

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এর বক্তব্য | 15 Sep 2026

বিমান বাহিনী পরিচালিত “ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন ...

9/16/2026

“ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শন | ডা. জুবাইদা রহমান | 15 Sep 2026

“ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন পরিদর্শন | ডা. জুবাইদা রহমান | 15 Sep 2026

বিমান বাহিনী পরিচালিত “ব্লু স্কাই” স্কুল ফর স্পেশাল চিলড্রেন ...

9/16/2026

এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে চায় সরকার। এ লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)সহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

9/16/2026

১৪ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান সরেজমিন পরিদর্শনের নির্দেশ

১৪ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান সরেজমিন পরিদর্শনের নির্দেশ

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির আবেদন যাচাই করতে ১৪টি প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

9/14/2026

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর বাণী

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর বাণী

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর বাণী আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এবারের প্রতিপাদ্য 'মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা'। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সাক্ষরতার অর্থ এখন আর শুধু পড়া, লেখা ও গণনার মৌলিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল দক্ষতা, তথ্য ব্যবহারের সক্ষমতা, সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা, জীবনদক্ষতা, পরিবেশ-সচ...

9/8/2026