১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬ : তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দায়িত্ব পালনকালে কোকো যে মডেল চালু করেছিলেন, সেই আদলেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬ : তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দায়িত্ব পালনকালে কোকো যে মডেল চালু করেছিলেন, সেই আদলেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে প্রস্তাাবিত টুর্নামেন্ট ও একাডেমিগুলোর লক্ষ্য হলো তরুণ ক্রিকেটারদের জন্য একটি সুশৃঙ্খল উন্নয়নপথ তৈরি করা, যাতে তাঁরা তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতা থেকে ঘরোয়া ক্রিকেটের উচ্চতর পর্যায় এবং শেষ পর্যন্ত জাতীয় দলে খেলার সুযোগ পেতে পারেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর দায়িত্বকালে বয়সভিত্তিক ক্রিকেটকে শক্তিশালী করা এবং দেশের খেলোয়াড়দের সার্বিক উন্নয়ন এবং খেলোয়ার পাইপলাইন তৈরীতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। বিসিবির প্রতিভা অন্বেষণ ও খেলোয়াড় তৈরির ধারাবাহিক প্রক্রিয়া গড়ে তুলতেও তিনি ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

নিজেও একজন ক্রিকেটার হিসেবে কোকো ক্রিকেটকে আরও পেশাদার রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। এর মাধ্যমে খেলোয়াড় ও কর্মকর্তাদের ক্রিকেটকে পূর্ণকালীন পেশা হিসেবে গ্রহণ করার সুযোগ তৈরিতে সহায়তা করেন তিনি।

ক্রিকেট উন্নয়নের বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) কর্মসূচি চালু করা হয়। কোকো তৃণমূল পর্যায়ের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেন। এর অংশ হিসেবে ৬৪ জেলায় কোচ নিয়োগ এবং স্কুল ক্রিকেটের পাশাপাশি নিয়মিত জেলা লিগ আয়োজনের ওপর জোর দেওয়া হয়েছিল।

এসব উদ্যোগ বাংলাদেশের ক্রিকেটে প্রতিভা অন্বেষণ ও খেলোয়াড় তৈরির ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করেছিল।

পরবর্তীতে সেই ধারার সুফল পায় বাংলাদেশের ক্রিকেট। বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল ও তাঁর সতীর্থদের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

এ সময় বাংলাদেশ একাধিকবার এশিয়া কাপের ফাইনালে খেলেছে। পাশাপাশি ২০১৯ বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের শিরোপাও জিতেছে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে জেলা পর্যায়ের ক্রিকেট আগের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ফলে দেশের ঘরোয়া ক্রিকেট ক্রমেই ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েছে। রাজধানীর বাইরে ক্রিকেট খেলার সুযোগ কমে যাওয়ায় জাতীয় দলের প্রতিভার গভীরতা এবং প্রতিষ্ঠিত খেলোয়াড়দের মানসম্পন্ন বিকল্প তৈরি করার সক্ষমতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের তুলনামূলকভাবে অল্প কয়েকজন ক্রিকেটারের ওপর নির্ভরশীলতার প্রভাব স্পষ্ট।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের মতো শীর্ষ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর দলে বিকল্প খেলোয়াড়ের সংখ্যা বেশি। ফলে বিশ্বের বিভিন্ন স্থানে একই সময়ে সূচি থাকলেও তারা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আলাদা দল মাঠে নামাতে পারে।

অন্যদিকে, বাংলাদেশ প্রায়ই তিন সংস্করণে পাঁচ-ছয়জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ওপর নির্ভর করে। এতে তাঁদের ওপর অতিরিক্ত কাজের চাপ পড়ে, বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ সীমিত হয়ে যায়, চোটের ঝুঁকি বাড়ে এবং দলের ওপর বাড়তি চাপ তৈরি হয়।

বিসিবি পরিচালক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়ক শরফরাজ আহমেদ মনে করেন, জাতীয় দল নির্বাচনের জন্য খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোর মাধ্যমে কোকোর উন্নয়ন মডেল এসব সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

বাসসের সাথে আলাপকালে শরফরাজ বলেন, “আমরা বেশ কয়েকটি পরিকল্পনা দেয়া সত্বেও গত ১৭ বছরে আমাদের ট্রাস্টের মাধ্যমে ক্রিকেট নিয়ে কাজ করার কোনো সুযোগ দেওয়া হয়নি।”

তিনি জানান, ট্রাস্টের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো দেশব্যাপী একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন এবং আঞ্চলিক কেন্দ্রগুলোতে ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা করা। বিসিবির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব উদ্যোগের লক্ষ্য উদীয়মান খেলোয়াড়দের দক্ষতা বিকাশের আরও বেশি সুযোগ তৈরি করা।

প্রস্তাবিত টি-টোয়েন্টি টুর্নামেন্টটি ১০টি আঞ্চলিক পর্বে আয়োজন করা হবে। এতে দেশের আটটি প্রশাসনিক বিভাগকে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ফরিদপুর ও কুমিল্লাকে পৃথক অঞ্চল হিসেবে বিবেচনা করা হবে। প্রতিটি অঞ্চলের চ্যাম্পিয়ন দল ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। সেখানে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

শরফরাজ বলেন, “আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ক্রিকেটার রয়েছেন, যারা খেলার সুযোগ পান না। এই টুর্নামেন্টের মাধ্যমে তারা ভালো মানের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।”

এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট কোনো শ্রেণিভিত্তিক বিধিনিষেধ থাকবে না। জাতীয় দল, প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ ও অন্যান্য পর্যায়ের ক্রিকেটাররা টুর্নামেন্ট চলাকালে তাঁদের প্রাপ্যতা সাপেক্ষে অংশ নিতে পারবেন।

অন্তর্ভুক্ত জেলার সংখ্যা বিবেচনায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম সহজ করার লক্ষ্যে ১০টি আঞ্চলিক পর্বের কাঠামো নির্ধারণ করা হয়েছে।

শরফরাজ জানান, বিসিবির জন্য বৃহত্তর প্রতিভাবান খেলোয়াড়ের ভান্ডার গড়ে তোলাই হবে এ উদ্যোগের প্রধান লক্ষ্য। পুরো প্রতিযোগিতাটি ট্রাস্টের উদ্যোগেই আয়োজন করা হবে।

তিনি বলেন, “এটি সম্পূর্ণভাবে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের অধীনে অনুষ্ঠিত হবে। এর আয়োজক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।”

টুর্নামেন্টের পাশাপাশি উদীয়মান ক্রিকেটারদের জন্য পরিকল্পিত কোচিং ও উন্নত প্রশিক্ষণসুবিধা নিশ্চিত করতে ১০টি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে ট্রাস্টের।

শরফরাজ বলেন, “দেশে আটটি বিভাগে আমাদের ১০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। এসব অঞ্চলের উদীয়মান ক্রিকেটারদের বিশ্বমানের সুযোগ-সুবিধা দিতে আমরা ১০টি একাডেমি প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

কোকোর সময় গড়ে ওঠা ক্রিকেট উন্নয়ন-দর্শন পুনরুজ্জীবিত করা এবং ঢাকা ও জেলাগুলোর মধ্যে বিদ্যমান বৈষম্য কমানোর উচ্চাকাঙ্খা থেকেই ট্রাস্টের এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে ধারাবাহিক কোচিং, নিয়মিত প্রতিযোগিতা এবং উদীয়মান ক্রিকেটারদের উন্নতির সুস্পষ্ট সুযোগ তৈরির ওপর।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026