১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইনিংস হার এড়াতে লড়ছে পাকিস্তান

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইনিংস হার এড়াতে লড়ছে সফরকারী পাকিস্তান।

ইনিংস হার এড়াতে লড়ছে পাকিস্তান

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইনিংস হার এড়াতে লড়ছে সফরকারী পাকিস্তান।

প্রথম ইনিংসে পাকিস্তানের ১৩৩ রানের জবাবে পাঁচ ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৪৫৩ রান করে ইংল্যান্ড। প্রথম ইনিংস থেকে ৩২০ রানের লিড পায় স্বাগতিকরা।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৫২ রান করেছে পাকিস্তান। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ২৬৮ রানে পিছিয়ে ইনিংস হারের শঙ্কায় পাকিস্তান।

বার্মিংহামে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৬ রান করেছিল ইংল্যান্ড। ৬ উইকেট হাতে নিয়ে ২৩ রানে এগিয়ে ছিল ইংলিশরা। হ্যারি ব্রুক ৫২ ও ড্যান লরেন্স ৫ রানে অপরাজিত ছিলেন।

পঞ্চম উইকেটে ব্রুকের সাথে ৮৬ এবং ষষ্ঠ উইকেটে জেমি স্মিথকে ৬৪ রান যোগ করে থামেন লরেন্স। ব্রুক ৭৫, লরেন্স ৬৫ ও স্মিথ ৬৯ রানে আউট হন।

দলীয় ৩৭২ রানে অষ্টম উইকেট পতনের পর ইংল্যান্ডের স্কোর সাড়ে ৪শ পার করেন শেষ তিন ব্যাটার ওলি রবিনসন-জোফরা আর্চার ও জশ টাং। রবিনসন ৫০, আর্চার অপরাজিত ৩২ ও টাং ১৫ রান করেন। পাকিস্তানের অভিষিক্ত পেসার রাজাউল্লাহ ১৪৮ রানে ৪ উইকেট নেন।

প্রথম ইনিংসে ৩২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ও চতুর্থ বলে উইকেট হারায় পাকিস্তান। রবিনসনের শিকার হয়ে ওপেনার সাইম আইয়ুব গোল্ডেন ডাক এবং তিন নম্বরে নেমে ৩ বল মোকাবিলা করে খালি হাতে বিদায় নেন আব্দুল্লাহ শফিক।

শূন্য রানে দুই ব্যাটারকে হারানোর পর তৃতীয় উইকেটে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন পাকিস্তানের আরেক ওপেনার আজান আওয়াইস ও শান মাসুদ।

আজান ২৯ ও শান ২১ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের রবিনসন ১০ রানে ২ উইকেট নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026