১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মেসির সম্মানে এক মিনিট করতালি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনষ্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনার লিওনেল মেসি। দেশের ফুটবলের মহানায়কের অবসরে তাকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

মেসির সম্মানে এক মিনিট করতালি

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনষ্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনার লিওনেল মেসি। দেশের ফুটবলের মহানায়কের অবসরে তাকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট করতালি দেওয়া হবে।

আর্জেন্টিনা দলে ১০ নম্বর জার্সি পরে খেলেন মেসি। তাই মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির সঙ্গে মিল রেখেই ম্যাচের ১০ মিনিট পূর্ণ হওয়ার পর খেলা থামানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ।

এএফএ-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, 'চলতি সপ্তাহে নারী-পুরুষ সব প্রতিযোগিতার ম্যাচ প্রথমার্ধের ১০ মিনিটে খেলা হওয়ার পর এক মিনিটের জন্য বন্ধ থাকবে। মেসির সম্মানে ঐ এক মিনিট পুরো স্টেডিয়াম জুড়ে করতালি দেওয়া হবে।'

মেসির প্রতি শ্রদ্ধা জানানোর আরও একটি বিশেষ পরিকল্পনা করেছে এএফএ। যে সকল স্টেডিয়ামে স্ক্রিন আছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসির বিদায়ি ভিডিও দেখানো হবে। দুই মিনিটের ঐ ভিডিওতে আর্জেন্টিনা দলের হয়ে মেসির দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের ছবি তুলে ধরা হয়েছে। দেশের জার্সিতে তার ক্যারিয়ারের নানা স্মরণীয় মুহূর্ত ঐ ভিডিওতে ফুটে উঠবে।

২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মেসির। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ এবং সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। ২০৭ ম্যাচ খেলে ১১ হ্যাটট্রিকে ১২৫টি গোল করেন মেসি।

৩৬ বছর পর ২০২২ সালে মেসির নেতৃত্বেই বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ২০১৪ সালেও মেসির নেতৃত্বে বিশ্বকাপ ফাইনাল খেলে আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হারে মেসির দল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026