বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে সারাদেশে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১ কোটি ১২ লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি ঘাটতি পূরণে মিড ডে মিল দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ২০২৮ সালের মধ্যে যুগোপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়নের বিষয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবিদাওয়া খতিয়ে দেখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম তৈরির বিষয়েও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।








