১৯ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

টুর্নামেন্ট খেলার সুযোগ নেই, তাই ভারতের সাথে এত পার্থক্য : সুমাইয়া

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় পেলেও আজ ভারতের কাছে ৪৭-১৩ গোলের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই বড় হারের কারণ হিসেবে দুই দলের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতার বিস্তর পার্থক্যের কথা তুলে ধরেছেন বাংলাদেশ দলের গোলরক্ষক সুমাইয়া বান...

টুর্নামেন্ট খেলার সুযোগ নেই, তাই ভারতের সাথে এত পার্থক্য : সুমাইয়া

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় পেলেও আজ ভারতের কাছে ৪৭-১৩ গোলের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই বড় হারের কারণ হিসেবে দুই দলের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতার বিস্তর পার্থক্যের কথা তুলে ধরেছেন বাংলাদেশ দলের গোলরক্ষক সুমাইয়া বানু।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে সুমাইয়া বলেন, ‘‘দক্ষিণ এশিয়ান হ্যান্ডবলে ভারত বরাবরই শক্তিশালী দল সেটা আমরা সবাই জানি, তবে আমাদের প্রত্যাশা ছিল যে আমরা ভালো খেলব।” তিনি আরও জানান, ‘‘আমাদের কোচ বলছেন গোলের ব্যবধান যাই হোক না কেন আমরা ভালো খেলব এটাই হচ্ছে আমাদের প্রথমত ইচ্ছা।’’

ভারতের সাথে বাংলাদেশের মূল পার্থক্য কোথায়, এমন প্রশ্নের জবাবে সুমাইয়া বলেন, ‘‘তারা অনেক বেশি টুর্নামেন্ট খেলে থাকে, আমাদের এত টুর্নামেন্ট হয় না বাংলাদেশে। আর তারা তো অনেক দ্রুতগতির আপনারা দেখছেন... তারা সব দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে ছিল।” পাশাপাশি র‌্যাংকিংয়ের বিশাল পার্থক্য তুলে ধরে তিনি জানান, ‘‘তারা র‌্যাংকিংয়ে আমাদের থেকে অনেক এগিয়ে, তারা ১০ নাম্বার র‌্যাংকিংয়ে আছে। আমরা ৪৮ নাম্বার।”

মাঠে বারবার মিস পাস হওয়া বা হাত থেকে বল ফসকে যাওয়ার কারণ হিসেবে মানসিক প্রস্তুতির ঘাটতি মানতে নারাজ সুমাইয়া। তিনি স্পষ্ট জানান, ‘‘না না একদমই না, আমাদের কোচরা শুরু থেকে শেষ পর্যন্ত মোটিভেশন দিয়ে আসছেন যে গোলের পার্থক্য কোনো বিষয় না, তোমাদেরকে যেটা শিখিয়েছি ম্যাচে সেটাই করার চেষ্টা করবে।”

ডিফেন্সের দুর্বলতা নিয়ে সতীর্থদের পাশেই দাঁড়িয়েছেন এই গোলরক্ষক। তিনি বলেন, ‘‘আমাদের মেয়েরা অনেক চেষ্টা করছে ডিফেন্স করার, মাঝে মাঝে সেটা অনেক ভালো হয়েছে আবার কখনও ঠিকমত হয়নি। কারণ ভারত শক্তিমত্তার দিক থেকে আমাদেও তুলনায় অনেক এগিয়ে।”

এই টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না জানিয়ে সুমাইয়া বলেন, "আমাদের প্রিপারেশন ভালো ছিল, তবে তারা অনেক ভালো টিম... তারা অনেক নিয়মিত অনুশীলনের উপওে থাকে।”

দীর্ঘ বিরতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "আমাদের টুর্নামেন্ট খুবই কম হয়। আমরা ২০১৯ সালে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছি. এসএ গেমস। তারপর ২০২৩ সালে ইসলামিক সলিডারিটি... তারপর আর কোনো সিনিয়র লেভেলে কোনো খেলা হয়নি। এখানেই তো বড় একটা পার্থক্য হয়ে গেছে।”

তবে পর্যাপ্ত সুযোগ পেলে ভালো করার আশা জানিয়ে তিনি বলেন, "তাদের সাথে আমাদের অনেক গ্যাপ, তবে আমরা যদি ধারাবাহিক ভাবে খেলার সুযোগ পাই অবশ্যই ভালো করবো ইনশাআল্লাহ।"

আগামীকাল টুর্নামেন্টে নিজেদের পরবর্তী ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে সুমাইয়া জানান, "কালকে মালদ্বীপের সাথে ম্যাচ, আমরা ভালো করবো, আমাদের কোচ আমাদের যে নির্দেশনা দিবে সে অনুযায়ী খেলবো ইনশাআল্লাহ।"

মালদ্বীপকে হারালে ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। টুর্নামেন্ট জয়ের লক্ষ্যের বিষয়ে এই গোলরক্ষক বলেন, "আজকে যা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করবো না। কালকের ম্যাচটা নিয়ে আমরা ভাববো, কালকে যদি আমরা জিততে পারি অবশ্যই ফাইনাল খেলবো।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

এক নিয়মের পরিবর্তনে বদলে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের চিত্র

এক নিয়মের পরিবর্তনে বদলে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের চিত্র

শিরোনাম

10/19/2026

টুর্নামেন্ট জেতা কঠিন, ফাইনালে গেলে ভারতকে চমকে দিতে চায় বাংলাদেশ

টুর্নামেন্ট জেতা কঠিন, ফাইনালে গেলে ভারতকে চমকে দিতে চায় বাংলাদেশ

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। আজ ভারতের কাছে ৪৭-১৩ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলানসো ফ্রাগুয়া।

10/19/2026

ব্যালন ডি’অরের এক অদ্ভুত ভোটে আবারও চাঙ্গা মেসি-রোনালদো দ্বৈরথ

ব্যালন ডি’অরের এক অদ্ভুত ভোটে আবারও চাঙ্গা মেসি-রোনালদো দ্বৈরথ

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে এক বিস্ময়কর ভোটাভুটিতে লিওনেল মেসির চেয়ে অনেক এগিয়ে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে ফুটবল বিশ্বে আবারও আলোচনায় উঠে এসেছে দুই কিংবদন্তি অসাধারণ প্রতিদ্বন্দ্বীতা।

10/19/2026

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : খেলা শেষে বাংলাদেশ দলের কোচ-খেলোয়াড়দের মুখে একটাই কথা বেশি উচ্চারিত হলো, ভারতের মেয়েদের উচ্চতা আর গতির কাছে পরাস্ত বাংলাদেশ। ম্যাচ শুরুর পর থেকেই ভারতের একচ্ছত্র আধিপত্যে পিছিয়ে যেতে থাকল বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-৮ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিক মেয়েরা। আনা আলোনসো ফ্রাগুয়ার দলকে হারিয়ে বেগম খালেদা জিয়া নেশন্স ট্রফির ফাইনালে উঠল বাংলাদেশের প্রতিবেশ...

10/19/2026

প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রান ও ৩০০ উইকেটের অনন্য কীর্তি শুভাগতর

প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রান ও ৩০০ উইকেটের অনন্য কীর্তি শুভাগতর

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৯ : প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রান ও ৩০০ উইকেট দখলের অনন্য কীর্তি গড়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নাম লিখিয়েছেন অলরাউন্ডার শুভাগত হোম। তিনিই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করেছেন।

10/19/2026

ত্রিদেশীয় সিরিজে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের জরিমানা

ত্রিদেশীয় সিরিজে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের জরিমানা

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : আবুধাবিতে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

10/19/2026

ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাসে উন্নত মানের বুট পাচ্ছে বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ ফুটবল দল

ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাসে উন্নত মানের বুট পাচ্ছে বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ ফুটবল দল

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : আজারবাইজানে বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের সদস্যদের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আজ সৌজন্য সাক্ষাত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। সেখানে তরুণ ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি মাঠের পারফরম্যান্স নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।

10/19/2026

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : সাবেক ক্রিকেটারদের নিয়ে হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স।

10/19/2026