১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ভারতের কাছে সেমিফাইনাল হেরে হতাশ নিগার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : তৃতীয়বারের মতো নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল।

ভারতের কাছে সেমিফাইনাল হেরে হতাশ নিগার

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : তৃতীয়বারের মতো নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল।

গতরাতে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছে টাইগ্রেসরা। এর আগে ২০১২ এবং ২০২৪ সালে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। আবারও সেমি থেকে বিদায় নেওয়ায় হতাশ বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করে ভারত। চারবার জীবন পেয়ে ৬৪ রানে থামেন ভারত ওপেনার শেফালি ভার্মা। ৪০ বল খেলে ৭টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি।

জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন স্বর্ণা আক্তার।

ভারতের বিপক্ষে ম্যাচে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে টাইগ্রেস অধিনায়ক নিগার বলেন, 'গত তিন ম্যাচের তুলনায় আজ আমাদের বোলিং খারাপ হয়েছে। আগের ম্যাচগুলোতে আমরা ভালো ফিল্ডিং করলেও আজ তা পারিনি। বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করেছি।'

তিনি আরও বলেন, 'আমরা সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। সম্ভবত চাপের কারণেই এমনটা হয়েছে। পুরো দলের জন্যই বাজে দিন ছিল।'

দলের ব্যাটিং নিয়ে নিগার বলেন, 'আমরা চেয়েছিলাম তাদের এমন স্কোরে আটকে রাখতে যা তাড়া করা আমাদের সম্ভব। কিন্তু পাওয়ার প্লেতে আমাদের ব্যাটিং ভালো ছিল না।'

টাইগ্রেস দলনেতা আরও বলেন, 'আমার মনে হয় আমরা অনেক কিছুই অর্জন করেছি। তবে একটা বিষয়, আমরা কিছুটা রক্ষণাত্মক ক্রিকেট খেলেছি। আগামীতে আমরা আরও আক্রমণাত্মক ও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো।'

সেমিফাইনালে হারার আগে গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ২টিতে জয় ও ১টিতে হেরেছে বাংলাদেশ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026