১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

নতুন এই জার্সিটি সারা দেশে 'ইনফিনিটি'-র ১৩০টি আউটলেটে পাওয়া যাবে। এছাড়া ঢাকার বনানীতে অবস্থিত 'ডোর'-এর নিজস্ব শোরুম এবং ইউরোপের বাজারে পাওয়া যাবে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে 'ডোর' জাতীয় দলের জার্সি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের এই জার্সি ফিফা জাদুঘরে প্রদর্শিত হয়েছে। বর্তমানে এটি সিঙ্গাপুরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে এবং 'ক্লাসিক ফুটবল শার্টস'-এর মাধ্যমে ইউরোপের বাজারেও পাওয়া যাচ্ছে।

চুক্তি অনুযায়ী, প্রতি দলের জন্য বছরে ৪০০ সেট করে ছয়টি দলের জন্য মোট ২ হাজার ৪০০ সেট জার্সি সরবরাহ করার কথা ছিল। তবে ২০২৫ সালে ডোর বাফুফেকে ১৬ হাজার ৩৫০টিরও বেশি জার্সি, ট্র্যাকস্যুট, পোলো শার্টসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী সরবরাহ করেছে।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, 'আমরা যখন খেলেছি, তখন জার্সি উন্মোচন বা ব্র্যান্ডিং নিয়ে এত কিছু ভাবতাম না। কর্মকর্তারা স্থানীয়ভাবে একটি জার্সি বানিয়ে দিতেন, আমরা সেটা পরে মাঠে নেমে যেতাম। আজ সেই বাংলাদেশের জার্সি সারা বিশ্বে পরিচিত হয়েছে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আমি সবাইকে আহ্বান জানাবো, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের জার্সিকে আরও উচ্চতায় নিয়ে যেতে, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসুন। বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আর এই উদ্যোগে সবার সহযোগিতা প্রয়োজন।'

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, 'জার্সিটা কিন্তু আমাদের আরেকটা পতাকা। এই জার্সিটা আপনারা দেখেছেন, ঢাকা স্টেডিয়াম, সিঙ্গাপুর স্টেডিয়াম, হংকং স্টেডিয়াম এবং সর্বশেষ সান মারিনোর স্টেডিয়ামে। সবাই যখন একই সাদা জার্সি পরে, একই লাল জার্সি পরে, অথবা গ্রিন জার্সি পরে স্টেডিয়ামে যায়, তখন এটা সত্যিই অবিশ্বাস্য যে ঐ দেশের, ঐ ফ্যানদের কাছে বাংলাদেশ একটা বড় দল হয়ে ওঠে।'

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোর-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবিদ আলম চৌধুরী, বাফুফের সহ-সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026