১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ওয়ানডে দলে নতুন মুখ আলিস

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ওয়ানডে দলে নতুন মুখ আলিস

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ানডে দল ঘোষণা করে বিসিবি।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডান-হাতি রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম। সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশের টি-টোয়েন্টি দলে অভিষেক হয় তার।

শ্রীলংকার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম খেলতে নেমে বল হাতে ৪ ওভারে ১৮ রানে ১ উইকেট শিকার করেন আলিস। পাশাপাশি ব্যাট হাতে ৪ রান করেন তিনি।

২০২০ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় ২৯ বছর বয়সী আলিসের। এখন পর্যন্ত ১৯ ম্যাচে ৩৫ উইকেট শিকার করেছেন তিনি। গড়- ১৭.০৫ এবং ইকোনমি- ৪.০৫। তার সেরা বোলিং ফিগার- ২১ রানে ৬ উইকেট।

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আলিস। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১০ ম্যাচে ৮২.২ ওভার বল করে ৩১৬ রানে ২৪ উইকেট নেন তিনি।

এছাড়া গত মাসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে এক ম্যাচ খেলে ১০ ওভারে ৩৫ রানে ৩ উইকেট শিকার করেন আলিস।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। গত জুলাইয়ে মেহেদি হাসান মিরাজের জায়গায় ওয়ানডে দলের অধিনায়ক করা হয় লিটনকে। এই টুর্নামেন্ট দিয়ে পূর্ণাঙ্গ মেয়াদে ওয়ানডে দলের দায়িত্ব পালন শুরু করবেন তিনি।

এর আগে ২০২২-২৩ সালে ৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন লিটন। তার অধীনে ৩টি করে জয়-হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। লিটনের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয়।

সর্বশেষ জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। দলে ফিরেছেন লিটন ও হাসান মাহমুদ।

আগামী ১৭ অক্টোবর আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

এরপর ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল ২৩ অক্টোবর শারজায় ফাইনাল খেলবে। টুর্নামেন্টের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

বাংলাদেশ ওয়ানডে দল : লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026