৪ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
কূটনীতি

নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশকে পিছিয়ে দিয়েছিল : জহরত আদিব চৌধুরী

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : স্বাধীনতার পর ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ না করে প্রতিবেশী রাষ্ট্রের ওপর নির্ভরশীল নীতি অনুসরণ করায় বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের সুযোগ হারিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশকে পিছিয়ে দিয়েছিল : জহরত আদিব চৌধুরী

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : স্বাধীনতার পর ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ না করে প্রতিবেশী রাষ্ট্রের ওপর নির্ভরশীল নীতি অনুসরণ করায় বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের সুযোগ হারিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘স্বাধীনতা-পরবর্তী এক দশকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির তুলনামূলক পর্যালোচনা’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

জহরত আদিব চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের পর নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে যেসব দেশ স্বীকৃতি দিয়েছিল, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি। সঠিক পররাষ্ট্রনীতি অনুসরণ না করায় বিদেশি অনেক সহায়তা বন্ধ হয়ে যায়। নতুন রাষ্ট্র হিসেবে এর প্রভাব মোকাবিলা করতে না পেরে বাংলাদেশ দুর্ভিক্ষসহ বিভিন্ন সমস্যার মুখে পড়ে।

তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী দশকের দ্বিতীয় ভাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেন। তিনি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নেন এবং দেশের বিপুল শ্রমশক্তির জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করেন। শেখ মুজিবুর রহমানের শাসনামলে গণতন্ত্রের অবনতি ও বাকশাল প্রতিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

জিয়াউর রহমানের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, পররাষ্ট্রনীতি যেন কেবল নেতানির্ভর না হয়ে গবেষণানির্ভর হয়, সে লক্ষ্যে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার পথ তৈরি হয়।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ড. মো. আব্দুল মান্নান বলেন, মুক্তিযুদ্ধে ভারত তার কৌশলগত স্বার্থ বিবেচনায় বাংলাদেশকে সহায়তা করেছিল। তবে ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের প্রচারে এমন ধারণা দেওয়া হতো যে ভারত বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিয়েছে। তার মতে, এ ধরনের বক্তব্য মুক্তিযোদ্ধাদের অবদানকে খাটো করে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি মুসলিম দেশ বিভক্ত হওয়ার ফল হিসেবে তুলে ধরার চেষ্টা করে। একই সময়ে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব অবস্থান প্রতিষ্ঠা করাও চ্যালেঞ্জের ছিল। শেখ মুজিবুর রহমানের সময় অনুসৃত পররাষ্ট্রনীতি সেই চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দেয়।

জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন উল্লেখ করে তিনি বলেন, মুসলিম বিশ্বে বাংলাদেশের স্বতন্ত্র অবস্থান প্রতিষ্ঠায় জিয়াউর রহমান গুরুত্ব দিয়েছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, স্বাধীনতা-পরবর্তী এক দশকের পররাষ্ট্রনীতি পর্যালোচনায় শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের শাসনামল বিশেষভাবে আলোচনায় আসে। শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি নিয়ে সে সময়ের নাগরিকদের একাংশের মধ্যে অসন্তোষ ছিল। তাদের ধারণা ছিল, পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমান শিক্ষার্থীদের সমুদ্রসীমা সম্পর্কে ধারণা দিতে ‘হিজবুল বাহার’ জাহাজে করে সমুদ্র ভ্রমণের আয়োজন করতেন। এর মাধ্যমে তরুণদের মধ্যে দেশের সার্বভৌমত্ব ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করেছিলেন।

লেখক ও গবেষক তুহিন খান সেমিনারটি সঞ্চালনা করেন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, আইনজীবী, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা নিবেদন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।

11/4/2026

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিপুল সংখ্যক রোহিঙ্গা উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

11/4/2026

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

11/3/2026

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

10/28/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো।

10/28/2026

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত। একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করারও কথাও বলেছেন।

10/28/2026

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

10/28/2026

সানায়ে তাকাইচি-তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে : আতিকুর রহমান রুমন

সানায়ে তাকাইচি-তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে : আতিকুর রহমান রুমন

টোকিও, ২৭ অক্টোবর, ২০২৬ : জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

10/27/2026