১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে মুশফিকের উন্নতি, শান্ত-তাইজুলের অবনতি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিমের। অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক ও ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। আজ টেস্ট র্যাংকিংয়ের সর্বশেষ অবস্থা প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে মুশফিকের উন্নতি, শান্ত-তাইজুলের অবনতি

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিমের। অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক ও ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। আজ টেস্ট র্যাংকিংয়ের সর্বশেষ অবস্থা প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টেস্ট র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে মুশফিকের। ৬৭২ রেটিং নিয়ে ১৬তম স্থানে উঠেছেন তিনি। টেস্টে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে এটিই সেরা র্যাংকিং।মুশফিকের উন্নতি হলেও, অবনতি হয়েছে শান্তর। এক ধাপ পিছিয়ে ২১তম স্থানে নেমে গেছেন তিনি। তার রেটিং ৬৫৪।

অবনতি হয়েছে মোমিনুল হকেরও। এক ধাপ পিছিয়ে ৫৮৭ রেটিং নিয়ে ৩৭তম স্থানে আছেন তিনি। ৫৯৪ রেটিং নিয়ে ৩৪তম স্থান ধরে রেখেছেন বাংলাদেশের আরেক ব্যাটার ও উইকেটরক্ষক লিটন দাস।

বোলিং তালিকায় টেস্ট র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৫তম স্থানে নেমে গেছেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। ৭২০ রেটিং আছে তার। ৬৬৪ রেটিং নিয়ে ২৩তম স্থান ধরে রেখেছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

টেস্ট ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন ইংল্যান্ডের জো রুট।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অর্ধশতক হাঁকানোর সুবাদে শীর্ষ দশ-এ প্রবেশ করেছেন শ্রীলংকার কামিন্দু মেন্ডিস। দুই ধাপ এগিয়ে ১০ম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।১৫ ধাপ উন্নতি হয়েছে পাকিস্তানের ব্যাটার সৌদ শাকিলের। ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে জোড়া সেঞ্চুরিতে ২৯ ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠে এসেছেন শ্রীলংকার ব্যাটার সোনাল দিনুশা। দুই ইনিংসে যথাক্রমে- ১০৩ ও ১৩৩ রানের ইনিংসে শ্রীলংকাকে নিশ্চিত হার থেকে রক্ষা করেন দিনুশা।

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১১৭ রানের ইনিংস খেলেন ভারতের দেবদূত পাডিক্কাল। পাঁচ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে উঠেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের দুই ইনিংসে ৮ ও ৬ রান করায় র্যাংকিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে ১৫তম স্থানে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দীর্ঘদিন পর টেস্ট ব্যাটারদের শীর্ষ দশের বাইরে চলে গেছেন এই ডান হাতি ব্যাটার।

টেস্ট বোলিং র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ছয় ধাপ উন্নতিতে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড পেসার ওলি রবিনসন। লর্ডস টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। ছয় ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন রবিনসন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট দলে বুমরাহ ও পান্ত

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬: জসপ্রিত বুমরাহ ও ঋসভ পান্তকে নিয়েই আগামী মাসে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

10/17/2026

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026