১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বর্তমান পেস আক্রমণকে শক্তিশালী করতে আরও মানসম্মত পেসার প্রয়োজন: সালাহউদ্দিন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬: সম্প্রতি বিদেশের মাটিতে স্মরণীয় কিছু জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের পেসাররা। বর্তমান দলে থাকা পেসারদের পাশাপাশি আরও মানসম্মত পেসার গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ সালাহউদ্দিন।

তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ পেসারদের পাশাপাশি হাসান মাহমুদ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানাও সম্প্রতি নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন এবং ম্যাচ-জয়ী বোলার হিসেবে আবির্ভূত হয়েছেন।

তবে সালাহউদ্দিন মনে করেন, দেশের শীর্ষস্থানীয় পেসারদের মানের কাছাকাছি আরও কিছু বোলারকে নিয়ে আসা এখন অগ্রাধিকার হওয়া উচিত।

মিরপুরের একাডেমি মাঠে পেসার হান্ট কর্মসূচি চলাকালীন সালাহউদ্দিন বলেন, ‘সেরা পাঁচ-ছয়জন বোলার এখন তাদের সোনালী সময় পার করছেন। তবে বাকিরা সেই পর্যায়ে পৌঁছাতে পারছেন না। খুব ভালো মানের পাঁচ-ছয়জন বোলার আমাদের আছেন। আমাদের লক্ষ্য হলো অন্যদেরও তাদের মানের কাছাকাছি নিয়ে আসা।’

ঘরোয়া ক্রিকেটে মানসম্মত পেস বোলারের সংখ্যা বাড়ানোর ওপরও জোর দেন সালাহউদ্দিন। তিনি বলেন, পেসারদের একটি শক্তিশালী ভান্ডার থাকলে ব্যাটাররা আরও প্রতিযোগিতামূলক বোলিংয়ের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে, যা তাদের দক্ষতা বাড়াতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, ‘মাত্র পাঁচজন দিয়ে এটা সম্ভব হবে না। ঘরোয়া ক্রিকেটে যদি ভালো বোলাররা না খেলেন, তবে ব্যাটারদের উন্নতি হবে না। ভালো মানের পেসারের সংখ্যা বাড়ানো প্রয়োজন।’

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে হাসান মাহমুদের পারফরমেন্সের প্রশংসা করেন সালাহউদ্দিন।

উইকেটের কঠিন পরিস্থিতি সত্ত্বেও হাসানের বোলিং পারফরমেন্সকে অসাধারণ বলে অভিহিত করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘যে উইকেটে কোনো বাউন্স বা মুভমেন্ট ছিল না, সেখানে হাসান যেভাবে বল করেছে, সেটি অসাধারণ।’

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026