১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ব্যাট-বল হাতে ব্যর্থ মিরাজ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬: ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে ব্যাট-বল হাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।

ব্যাট-বল হাতে ব্যর্থ মিরাজ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬: ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে ব্যাট-বল হাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে ব্যাট হাতে গোল্ডেন ডাক এবং বল হাতে ১ দশমিক ২ ওভারে ১০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্সের হয়ে খেলতে নামা মিরাজ।

ম্যাচটি ৯ উইকেটে হারে গায়ানা। হারের পরও ফাইনালে যাওয়ার সুযোগ আছে গায়ানার। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জ্যামাইকা কিংসম্যানের বিপক্ষে জিতলে ফাইনালে আবারও অ্যান্টিগার মুখোমুখি হবে গায়ানা।

আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে অ্যান্টিগার দুই স্পিনার পাকিস্তানের শাদাব খান ও সুফিয়ান মুকিমের স্পিন ঘূর্ণিতে ১৫ ওভারে ৭৬ রানে অলআউট হয় গায়ানা। দলের হয়ে গ্লেন ফিলিপস ও শাই হোপ ১৬ রান করে করেন।

গায়ানা ইনিংসের নবম ওভারে শেষ তিন বলে শিমরোন হেটমায়ার, মিরাজ ও কুইন্টিন স্যাম্পসনকে শিকার করে হ্যাটট্রিক করেন শাদাব। ইনিংসে ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট নেন তিনি। অন্যদিকে, ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট নেন সুফিয়ানও।

জবাবে ৫ দশমিক ২ ওভার ব্যাট করেই ৭৭ রানের লক্ষ্যমাত্রা স্পর্শ করে ফেলে অ্যান্টিগা। ১৬ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে অ্যান্টিগার জয়ে অবদান রাখেন রাকিম কর্নওয়াল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026