১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ম্যানইউ কর্তৃপক্ষের সমালোচনায় ‘রাগ ও হতাশা’কে দায়ী করলেন মার্টিনেজ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ‘রাগ ও হতাশা’ থেকেই দলবদলের বাজারে বিনিয়োগের ঘাটতি নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

ম্যানইউ কর্তৃপক্ষের সমালোচনায় ‘রাগ ও হতাশা’কে দায়ী করলেন মার্টিনেজ

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ‘রাগ ও হতাশা’ থেকেই দলবদলের বাজারে বিনিয়োগের ঘাটতি নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে স্পেনের ক্লাব এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে পরাজিত হয় ইংলিশ জায়ান্টরা। পাশাপাশি প্রিমিয়ার লিগেও গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে মৌসুম শুরুর রেকর্ড গড়েছে তারা। ম্যানইউর টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সকে লক্ষ্য করে সমালোচনা করেছিলেন মার্টিনেজ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় ফেরার পর দলবদলের বাজারে আরও বেশি বিনিয়োগ করা হবে বলে তিনি ‘শতভাগ’ প্রত্যাশা করেছিলেন।

এবার দলবদলের বাজারে কার্লোস বালেবা, ইউরি টিয়েলেমানস ও আন্দ্রে সান্তোস- এই তিন মিডফিল্ডারকে প্রায় ১৫ কোটি পাউন্ডে দলে নিয়েছে ইউনাইটেড। তবে প্রিমিয়ার লিগের কয়েকটি প্রতিদ্বন্দ্বী ক্লাবের তুলনায় তাদের ব্যয় ছিল অনেক কম।

সামাজিক যোগাযোগমাধ্যমে মার্টিনেজ লিখেছেন, “ম্যাচের পর রাগ ও হতাশা থেকে কথা বলেছিলাম, কারণ আমরা সবাই যে ফলাফল চেয়েছিলাম, তা পাইনি।”

আর্জেন্টিনার এই আন্তর্জাতিক তারকার মন্তব্যকে কিছু সমর্থক সমর্থন জানালেও মৌসুমের শুরুতে ইউনাইটেডের বাজে পারফরম্যান্সে তাঁর নিজের ভূমিকা নিয়েও সমালোচনা হয়েছে।

গত মাসে পয়েন্ট তালিকার তলানিতে থাকা ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করার ম্যাচে আত্মঘাতী গোল করেন মার্টিনেজ। আর গত সপ্তাহান্তে ওল্ড ট্র্যাফোর্ডে ১০ জন নিয়ে খেলেও টটেনহ্যাম ড্র করে।

মার্টিনেজ আরও বলেন, “আরও কিছু চাওয়ার কথা বলতে গিয়ে আমি এই ক্লাবের অংশ হিসেবে আমাদের সবার যে উচ্চাকাঙ্খা থাকা উচিত, সেটির কথাই বলছি। আমাদের এগিয়ে যেতে হবে, আরও শক্তিশালী হতে হবে এবং সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করতে হবে।’’ ‘‘এই মানদন্ড বজায় রাখার দায়িত্ব আমাদের সবার, আর তা শুরু হতে হবে আমার নিজের কাছ থেকেই। আমি আমার সতীর্থদের, আমাদের কোচকে এবং এই ক্লাবকে এগিয়ে নিতে কাজ করা প্রত্যেককে বিশ্বাস করি। আমি নিশ্চিত, সামনে এগিয়ে যাওয়ার পথ হলো উচ্চাকাঙ্খা ও অঙ্গীকার নিয়ে একসঙ্গে কাজ করে যাওয়া।”

স্থায়ীভাবে দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ বাড়ছে।

রোববার প্রতিদ্বন্দ্বী লিডস ইউনাইটেডের মাঠে খেলতে যাবে ক্যারিকের দল। এরপর বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইতালির ক্লাব কোমোর মুখোমুখি হতে আবারও ঘরের বাইরে সফরে যাবে তারা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026