১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ছেড়ে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দিলেন ব্রাজিলের স্ট্রাইকার গাব্রিয়েল মার্তিনেলি।

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ছেড়ে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দিলেন ব্রাজিলের স্ট্রাইকার গাব্রিয়েল মার্তিনেলি।

আল হিলালের সাথে চার বছরের চুক্তি করেছেন ২৫ বছর বয়সি মার্তিনেলি।

এক বিবৃতিতে আল হিলাল জানিয়েছে, মার্তিনেলিকে পেতে আর্সেনালকে ৬০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮১ মিলিয়ন ডলার) নির্ধারিত ট্রান্সফার ফি দেবে আল হিলাল। পাশাপাশি মার্টিনেলিকে ভবিষ্যতে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করা হলে সেই অর্থের এক শতাংশ পাবে আর্সেনাল। ক্লাব ইতিহাসে মার্তিনেলিকে রেকর্ড দামে বিক্রি করেছে আর্সেনাল। এর আগে এত বেশি দামে কোনো খেলোয়াড় বিক্রি করেনি আর্সেনাল। এর আগে সর্বোচ্চ ৩৫ মিলিয়ন পাউন্ডে ২০১৭ সালে লিভারপুলের কাছে অ্যালেক্স অক্সলেড চেম্বারলিনকে বিক্রি করেছিল আর্সেনাল।

২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব ইতুয়ানো থেকে ১৮ বছর বয়সে আর্সেনালে যোগ দিয়েছিলেন মার্তিনেলি। দীর্ঘ সাত বছর পর আর্সেনাল অধ্যায়ের ইতি টানলেন তিনি। এসময় গানার্সদের হয়ে ২৭৮ ম্যাচ খেলে ৬২ গোল করেন এই ব্রাজিলিয়ান।

২২ বছর পর গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। দলের শিরোপা জয়ের মৌসুমে ৫৩ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মার্তিনেলি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল আর্সেনাল।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে আর্সেনালের প্রথম দুই ম্যাচে ম্যাচ ডে স্কোয়াডে জায়গা হয়নি মার্তিনেলির।

সর্বশেষ বিশ্বকাপে ব্রাজিল দলে ছিলেন মার্তিনেলি। জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে গোলও করেছিলেন তিনি। তবে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

আল হিলাল জানিয়েছে, আল শাবাবের বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি ক্লাবের হয়ে অভিষেকও হতে পারে মার্তিনেল্লির।

আল নাসরের সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষ আছে আল হিলাল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026