১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রিয়া জাতীয় দল থেকে বিরতি নিচ্ছেন মার্সেল সাবিৎজার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬ : অস্ট্রিয়ার মিডফিল্ডার মার্সেল সাবিৎজার জাতীয় দল থেকে বিরতি নিচ্ছেন। আর এ কারনে চলতি বছর নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে খেলবেন না বলে রোববার জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ওএফবি)।

অস্ট্রিয়া জাতীয় দল থেকে বিরতি নিচ্ছেন মার্সেল সাবিৎজার

ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬ : অস্ট্রিয়ার মিডফিল্ডার মার্সেল সাবিৎজার জাতীয় দল থেকে বিরতি নিচ্ছেন। আর এ কারনে চলতি বছর নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে খেলবেন না বলে রোববার জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ওএফবি)।

৩২ বছর বয়সী বরুশিয়া ডর্টমুন্ডের এই খেলোয়াড় অস্ট্রিয়ার হয়ে ১০২ ম্যাচে ২৭ গোল করেছেন। আগামী মার্চে ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু হওয়ার আগে তিনি জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাববেন।

ওএফবির প্রকাশিত এক বিবৃতিতে সাবিৎজার বলেন, "গত দুই বছর খুবই কঠিন ছিল। ইউরো ২০২৪-এর পর কার্যত আমি তিনটি মৌসুম খেলেছি, এর মধ্যে ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপও ছিল।"

"এই মৌসুমও ব্যস্ত- বুন্দেসলিগা, ডিএফবি-পোকাল ও চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে। আমার বয়স ৩২ বছর। আমি আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলতে চাই এবং আমাকে নিজের শক্তি খুব সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে।"

"তাই কোচের সঙ্গে খোলামেলা ও আস্থাপূর্ণ আলোচনার পর আমরা একমত হয়েছি যে, আমি এখন কিছুটা বিরতি নেব। আগামী বছরের শুরুতে আমরা আলোচনা করব, ইউরো বাছাইপর্বেও জন্য আমি জাতীয় দলে ফিরব কি না।"

একই বিবৃতিতে কোচ রালফ রাংনিক বলেন, সাবিৎজারকে ছাড়া মাঠে নামাটা দুঃখজনক হলেও তার সিদ্ধান্তের কারণ তিনি বুঝতে পারছেন।

"ইউরো ২০২৮-এর বাছাইপর্ব শুরুর আগে কীভাবে এগোনো হবে, সে বিষয়ে আমরা যথাসময়ে যৌথভাবে সিদ্ধান্ত নেব। তবে প্রয়োজন হলে মার্সেল আবারও মূলত আমাদের জন্য প্রস্তুত থাকবে, তাতে আমি আনন্দিত। এতে আমার কাছে একটি বিষয় স্পষ্ট, জাতীয় দল এখনও তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।"

নেশন্স লিগে ২৪ সেপ্টেম্বর লিনৎসে ইসরায়েল এবং ২৯ সেপ্টেম্বর ভিয়েনায় কসোভোর বিপক্ষে ম্যাচের জন্য আগামীকাল অস্ট্রিয়ার দল ঘোষণা করবেন রাংনিক।

আগামী ১ অক্টোবর ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং চার দিন পর প্রিস্তিনায় কসোভোর বিপক্ষে খেলবে অস্ট্রিয়া।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026