১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ম্যান ইউ ও বায়ার্নের

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : বড় জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেড ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ম্যান ইউ ও বায়ার্নের

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : বড় জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেড ও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।

গতরাতে এবারের প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে ম্যান ইউ ৪-০ গোলে হারিয়েছে আজারবাইজানের ক্লাব নবাগত সাবাহ এফকেকে। দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের ফেরার উপলক্ষ্য জয় দিয়ে রাঙালো ম্যান ইউ।

দিনের আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ ৫-০ গোলে হারিয়েছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটকে।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথম গোল পেতে ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ম্যান ইউকে। ডিফেন্ডার প্যাট্রিক ডরগুরের ক্রস থেকে গোল করেন ম্যাথেয়াস কুনহা।

এরপর ৪২ ও ৪৫ মিনিটে দুই গোল করে জয়ের পথ পরিষ্কার করে ম্যান ইউ।

৪২ মিনিটে মিডফিল্ডার ইউরি টিলেমান্সের পাস ধরে সহজেই ম্যান উইকে দ্বিতীয় গোল এনে দেন মিডফিল্ডার ও অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। এবারের মৌসুমে চতুর্থ গোল করলেন তিনি। গত মাসে প্রিমিয়ার লিগে ইপসুইচ টাউনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

৪৫ মিনিটে ব্রায়ান এমবেউমোর পাসে থেকে সাবাহর গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান বেনিয়ামিন সেসকো। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় ম্যান ইউ।

বিরতির পর ৬৮ মিনিটে সাবাহর জালে এক হালি গোল পূর্ণ করে ম্যান ইউ। ৬৮ মিনিটে ফার্নান্দেজের ফ্রি-কিক থেকে ব্যাক হিল করেন জির্কজি। তার ব্যাক হিলে সাবাহর গোলরক্ষক পকাতিলেভ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় বল পেয়ে জালে জড়ান আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। শেষ পর্যন্ত ৪-০ গোলে ম্যাচ জিতে ম্যান ইউ।

এদিকে, দিনের আরেক ম্যাচে বড় জয় পেয়েছে বায়ার্নও। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে দারুণ লড়াই করেছে বোডো/গ্লিমট।

বায়ার্নের আক্রমণগুলো নস্যাৎ করার পাশাপাশি আক্রমণও সাজিয়েছে বোডো/গ্লিমট। কিন্তু কোনো পক্ষই গোল না পাওয়ায় ম্যাচের প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়।

তবে দ্বিতীয়ার্ধে বোডো/গ্লিমটের জালে পাঁচবার বল পাঠায় বায়ার্ন। ৪৭ মিনিটে বায়ার্নকে প্রথম এগিয়ে দেন জামাল মুসিয়ালা। ৬১ মিনিটে হ্যারি কেইনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।

এরপর ৭৭ মিনিটে বায়ার্নকে তৃতীয় গোল এনে দেন আলফনসো ডেভিস। আর শেষ দিকে ৯ মিনিটের ব্যবধানে দুই গোল করেন মাইকেল ওলিস। এতে ৫-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করে বায়ার্ন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026