ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ২০২৬-২৭ মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী ২৬ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। গত মৌসুমে তিনবার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে দুই ম্যাচে জিতেছে বার্সা এবং অন্যটি রিয়াল।
চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল।








