১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ডান পায়ে চোটের কারণে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না শ্রীলংকার অধিনায়ক কুসাল মেন্ডিস।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ডান পায়ে চোটের কারণে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না শ্রীলংকার অধিনায়ক কুসাল মেন্ডিস।

শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

কুসাল ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক চারিথ আসালঙ্কা।

টি-টোয়েন্টির পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলংকা। ৫০ ওভারের ফরম্যাটে উইকেটরক্ষক-ব্যাটার কুসালকে পাওয়া যাবে কি না, সেটি জানায়নি এসএলসি।

কুসালের পাশাপাশি টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন পেসার বিনুরা ফার্নান্দোও। পিঠে ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য আছেন বিনুরা।

এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, 'কুসাল ডান পায়ের হ্যামস্ট্রিং এবং ফার্নান্দো পিঠের ইনজুরিতে ভুগছেন। সিরিজ শুরুর আগে তাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। এই দুই জনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ব্যাটার পবন রত্নায়েকে এবং পেসার দিলশান মাদুশঙ্কা।'

১৫ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ইংল্যান্ড-শ্রীলংকা। শেষ দুই ম্যাচ যথাক্রমে- ১৭ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২২ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ খেলবে দু'দল।

শ্রীলংকা টি-টোয়েন্টি দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকশানা, থারিন্দু রাত্নায়েকে, দুশমান্থা চামিরা, ইশান মালিঙ্গা, নুয়ান থুশারা, পবন রত্নায়েকে এবং দিলশান মাদুশঙ্কা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026