১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

খালেদের ৫ উইকেট শিকারের ম্যাচে প্রথম বিভাগ নিশ্চিত হলো কেন্টের

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশি পেসার খালেদ আহমেদের ৫ উইকেট শিকারের ম্যাচে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন-২-তে নিজেদের ১৪তম ও শেষ ম্যাচে কেন্ট ৮ উইকেটে হারিয়েছে গ্লস্টারশায়ারকে। এ ম্যাচের প্রথম ইনিংসে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন খালেদ।

খালেদের ৫ উইকেট শিকারের ম্যাচে প্রথম বিভাগ নিশ্চিত হলো কেন্টের

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশি পেসার খালেদ আহমেদের ৫ উইকেট শিকারের ম্যাচে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন-২-তে নিজেদের ১৪তম ও শেষ ম্যাচে কেন্ট ৮ উইকেটে হারিয়েছে গ্লস্টারশায়ারকে। এ ম্যাচের প্রথম ইনিংসে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন খালেদ।

১৪তম রাউন্ডে নর্দাম্পটনশায়ারের হারে এবং নিজেদের জয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে উঠল কেন্ট। ১৪ ম্যাচে ২১১ পয়েন্ট নিয়ে ডিভিশন টু'র পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত হওয়ায় দুই বছর পর প্রথম বিভাগে ফিরল কেন্ট।

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নেওয়ার দৌড়ে ছিল নর্দাম্পটনশায়ার। কিন্তু ১৪তম রাউন্ডে মিডলসেক্সের কাছে ৭ উইকেটে হেরে তৃতীয় স্থানে থাকায় প্রথম বিভাগে খেলা হলো না নর্দাম্পটনশায়ারের। কেন্টের সাথে প্রথম বিভাগ নিশ্চিত করেছে ডারহাম।

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২২৯ রানে অলআউট হয় গ্লস্টারশায়ার। খালেদ ১১ ওভারে ৩৭ রানে ৩ এবং ম্যাট মিলনেস ৫৫ রানে ৪ উইকেট নেন।

জবাবে ওপেনার বেন কম্পটনের ১২৬ রানের সুবাদে ৩৫৩ রানে সংগ্রহ করে কেন্ট। প্রথম ইনিংস থেকে ১২৪ রানের লিড পায় কেন্ট।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২৪১ রানে গুটিয়ে যায় গ্লস্টারশায়ার। এতে কেন্টকে ১১৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় গ্লস্টারশায়ার।

দ্বিতীয় ইনিংসে বল হাতে খালেদ ২১ ওভারে ৬৭ রানে ২ উইকেট নেন। এবার ৩৩ রানে ৫ উইকেট শিকার করেন মিলনেস।

জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় কেন্ট। দলের হয়ে স্যাম নর্থেস্ট ৪৯ ও জ্যাক ক্রলি ৪৪ রান করেন।

এর আগে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলেছেন খালেদ। ডার্বিশায়ারের বিপক্ষে ৩ এবং ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দুই ইনিংসে যথাক্রমে ৫ ও ৩ উইকেট নেন তিনি।

এছাড়াও কেন্টের হয়ে খেলেছেন আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ৪ ম্যাচে ২৬ উইকেট শিকার করেন হাসান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026