১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কাইয়ার নৈপুণ্যে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল জিম্বাবুয়ে

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ইনোসেন্ট কাইয়ার ব্যাটিং নৈপুণ্যে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে জিম্বাবুয়ে।

কাইয়ার নৈপুণ্যে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল জিম্বাবুয়ে

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ইনোসেন্ট কাইয়ার ব্যাটিং নৈপুণ্যে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে জিম্বাবুয়ে।

গতরাতে লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে জিম্বাবুয়ে ৫ উইকেটে হারিয়েছে নামিবিয়াকে। ৪ ম্যাচে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে জিম্বাবুয়ে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে নামিবিয়া।

৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। লিগ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জিতলে, জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে উঠবে প্রোটিয়ারা। আর দক্ষিণ আফ্রিকা হারলে তিন দলের পয়েন্ট সমান হবে। তখন রান রেট বিবেচনায় এগিয়ে থাকা দুই দল ফাইনালে উঠবে।

উইন্ডহুকে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৫ রানে ৩ উইকেট হারায় নামিবিয়া। চতুর্থ উইকেটে ৬৩ বল খেলে ৮৩ রান যোগ করে নামিবিয়াকে ভালো অবস্থায় নেন অধিনায়ক জেরার্ড এরাসমাস ও আলেকজান্ডার বুসিং-ভোলশেঙ্ক। জুটিতে ৩১ বলে ২৯ রান অবদান রেখে থামেন বুসিং-ভোলশেঙ্ক।

তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলে নামিবিয়াকে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ এনে দেন এরাসমাস। টি-টোয়েন্টিতে ১৬তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ৮টি চার ও ৩টি ছক্কায় ৪৮ বলে অপরাজিত ৮৮ রান করেন তিনি।

জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ও কুন্দাই মাতিগিমু ২টি করে উইকেট নেন।

জবাবে ৯ রানে প্রথম উইকেট পতনের পর ব্রায়ান বেনেটের সাথে ৩৪ বলে ৬১ এবং অধিনায়ক সিকান্দার রাজাকে নিয়ে ৩৮ বলে ৫৪ রান যোগ করেন কাইয়া। বেনেট ২২ ও রাজা ২৯ রানে আউট হলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন কাইয়া। ৮ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৭২ রান করেন তিনি।

১২৪ থেকে ১৩২ রানের মধ্যে ৩ উইকেট হারালেও ষষ্ঠ উইকেটে রায়ান বার্ল ও তাদিওয়ানশে মারুমানি ১৯ বলে গড়া ২৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। বার্ল ১২ ও মারুমানি ১৩ রানে অপরাজিত থাকেন। নামিবিয়ার রুবেন ট্রাম্পেলম্যান ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন কাইয়া।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026