১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

১১ বছর বয়সী ইতিহাসগড়া তারকাকে নিয়ে জাপানের উচ্ছ্বাস

Md. Ibrahim Mollahঢাকা

নাগোয়া, জাপান, ২৭ সেপ্টেম্বর ২০২৬ (এএফপি) : জাপানের ১১ বছর বয়সী ই-স্পোর্টস প্রতিভা ইউকি কুরিহারার ছবি রোববার জাপানের বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়েছে। ঐতিহাসিক এশিয়ান গেমস স্বর্ণপদক জয়ের পর তাকে 'দেবতুল্য' নতুন ক্রীড়া নায়ক হিসেবে উদযাপন করছে জাপান।

১১ বছর বয়সী ইতিহাসগড়া তারকাকে নিয়ে জাপানের উচ্ছ্বাস

নাগোয়া, জাপান, ২৭ সেপ্টেম্বর ২০২৬ (এএফপি) : জাপানের ১১ বছর বয়সী ই-স্পোর্টস প্রতিভা ইউকি কুরিহারার ছবি রোববার জাপানের বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়েছে। ঐতিহাসিক এশিয়ান গেমস স্বর্ণপদক জয়ের পর তাকে 'দেবতুল্য' নতুন ক্রীড়া নায়ক হিসেবে উদযাপন করছে জাপান।

প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থী নাগোয়ায় প্রতিপক্ষদের গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বীদের বয়স ছিল তার প্রায় তিন গুণ।

পুয়ো পুয়ো চ্যাম্পিয়নস গেমের ফাইনালে তিনি ১০-২ ব্যবধানে জয় পান। এটি একটি পাজল গেম, যেখানে খেলোয়াড়দের একই রঙের ব্লবগুলো পাশাপাশি সাজিয়ে স্ক্রিন থেকে সরিয়ে ফেলতে হয়।

এই জয়ের মাধ্যমে তিনি এশিয়ান গেমসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী স্বর্ণপদকজয়ী ক্রীড়াবিদ হিসেবে রেকর্ড গড়েছেন।

জাপানের স্পোর্টস হোচি পত্রিকার শিরোনাম ছিল, "১১ বছর বয়সে স্বর্ণ!"

আরেকটি শিরোনাম ছিল, "ফাইনালে অবিশ্বাস্য ১৫-চেইন কম্বো!"

কুরিহারার ১২ বছর পূর্ণ হবে আগামী বছরের জুনে। তিনিই এশিয়ান গেমসের ইতিহাসে জাপানের সবচেয়ে কম বয়সী ক্রীড়াবিদ।

উচ্ছ্বসিত কুরিহারা জানিয়েছেন, প্রতিযোগিতার আগে তার ঈল মাছ খেতে ভালো লাগে এবং তার স্বপ্ন ভবিষ্যতে ট্রেন চালক হওয়া।

শনিবার স্বর্ণপদক জয়ের পর তিনি কিছুটা বিব্রত হয়েছিলেন বলে জানান। তবে তিনি বলেন, তার পদকটি "সত্যিই সুন্দর, ঝকঝকে এবং ভারী"।

প্রতিযোগিতার সময় তাকে খুব বেশি আবেগ প্রকাশ করতে দেখা যায়নি। নির্বিকার মুখে মনোযোগ ধরে রেখে জয় নিশ্চিত করার মুহূর্তেও তিনি শান্ত ছিলেন।

স্পোর্টস নিপ্পন পত্রিকা লিখেছে, "অপরাজেয় পঞ্চম শ্রেণির ছাত্রটি এশিয়ার শীর্ষে পৌঁছে গেছে। এমনকি ম্যাচ শুরুর আগেও সে হাই তুলেছিল।"

১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল জেতায় কুরিহারার খেলার প্রশংসা করেছে পত্রিকাটি।

কুরিহারার দাপুটে জয় ই-স্পোর্টসে জাপানের প্রথম এশিয়ান গেমস স্বর্ণপদক এনে দিয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ার সময় তিনি পুয়ো পুয়ো খেলা শুরু করেন। এরপর দ্রুতই বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে জয় পেতে শুরু করেন।

চলতি বছরের এপ্রিলে তিনি পেশাদার লাইসেন্স পান এবং নিয়মিতই প্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের হারিয়ে আসছেন।

এশিয়ান গেমসের পুরস্কারের অর্থ কীভাবে ব্যয় করবেন জানতে চাইলে তিনি বলেন, "আমার ঝকঝকে জিনিস পছন্দ। তাই কিছু রত্নপাথর কিনতে চাই। আমার নীল রঙেরগুলো পছন্দ।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026