১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

বালিকা এককের কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছেন চীনের জিরু ইয়াং। তিনি ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন তাইসিয়া কোরোতচেঙ্কোকে। একই ইভেন্টের অন্য ম্যাচে চীনের জিমো সং একপেশে খেলায় দক্ষিণ কোরিয়ার হেইজু কোয়ানকে ৬-১, ৬-০ গেমে সহজেই হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন।

থাইল্যান্ডের তৃতীয় বাছাই পারমীতে তাদকায়েভ ভারতের জানভি আসাওয়াকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে দাপুটে জয় দিয়ে শেষ চারে জায়গা করে নেন। তবে দিনের সবচেয়ে নাটকীয় ও রোমাঞ্চকর ম্যাচটি উপহার দেন চীনের ইউহান ঝু এবং শ্রীলঙ্কার দ্বিতীয় বাছাই ইউহানসা পেইরিস। প্রথম সেটে টাইব্রেকারে হেরে যাওয়ার পর দারুণভাবে কামব্যাক করে ইউহানসা পেইরিস ৬-৭(৩), ৬-৪, ৬-৪ গেমে জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালে পৌঁছান। এদিকে বালক এককের কোয়ার্টার ফাইনালগুলোতেও ছিল টানটান উত্তেজনা। শীর্ষ বাছাই থাইল্যান্ডের ত্রি শ্রীসেন জাপানের রিয়ুনোসুকে ইয়াগিনুমাকে ৬-২, ৬-৪ গেমে পরাজিত করে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখেন। চাইনিজ তাইপের তৃতীয় বাছাই জিশে চেন ভারতের সাকশাম ভনশালিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে নাম লেখান। থাইল্যান্ডের পাচারাপোল লিকুল ৬-৩, ৬-৩ গেমে চাইনিজ তাইপের ওয়ে-চেং ট্যাংকে এবং চাইনিজ তাইপের ইয়েন-চিয়া সেং ৬-২, ৬-০ গেমে চীনের শাওশুয়াইজিয়া শাওকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন।

এদিকে দ্বৈত ইভেন্টের সেমিফাইনালেও দেখা গেছে শ্বাসরুদ্ধকর লড়াই। বালিকা দ্বৈতের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার হিয়েজু কোয়ান ও ভারতের সাজফা ওয়ানিয়া জুটি ৫-৭, ৬-১, (১০-৩) গেমে চীনের জিমো সং ও ইউহান ঝু জুটিকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। অন্য সেমিফাইনালে চীনের ঝেনক্সি ডং ও শুয়াং ঝু জুটি ৬-২, ৬-৩ গেমে ভারতের জানভি আসাওয়া ও বাংলাদেশের উদীয়মান টেনিসকন্যা ইয়ান্না চৌধুরী জুটিকে পরাজিত করে।

বালক দ্বৈতের সেমিফাইনালে থাইল্যান্ডের শীর্ষ বাছাই পাচারাপোল লিকুল ও ত্রি শ্রীসেন জুটি ৬-১, ৬-৩ গেমে সহজেই হারায় আন্দ্রে হারনাদি ও তোমোহিসা শিওয়া জুটিকে। অন্য সেমিফাইনালে ভারতের সাকশাম ভনশালি ও শ্লোক চৌহান জুটি ৬-৩, ৬-৪ গেমে চাইনিজ তাইপের দ্বিতীয় বাছাই জিশে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটিকে পরাজিত করে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026