১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গিল-কোহলির সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু ভারতের

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো স্বাগতিক ভারত।

গিল-কোহলির সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু ভারতের

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো স্বাগতিক ভারত।

গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। গিল ১১০ ও কোহলি ১৩৯ রান করেন।

থিরুভানান্থাপুরামে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দলকে ১৩৫ রানের সূচনা এনে দেন ক্যারিবীয় দুই ওপেনার জন ক্যাম্পবেল ও জাস্টিন গ্রেভস।

ক্যাম্পবেল ৬২ রানে থামলেও ওয়ানডেতে ২৬তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পান গ্রেভস। ১২টি চারে ১০৮ বলে ১০১ রান করেন তিনি।

এছাড়া মিডল অর্ডারে আমির জাঙ্গু ৪৩ বলে অপরাজিত ৫৮ এবং রোস্টন চেজ ২৪ রান করেন। ৪০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ভারতের স্পিনার কুলদীপ যাদব।

জবাবে ৭৪ রানের সূচনা এনে দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার রোহিত শর্মা। ৩২ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে ১৩২ বলে ১৫১ রানের জুটিতে ভারতের জয়ের পথ সহজ করে দেন গিল ও কোহলি। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করেন গিল। ১৩ চার ও ১ ছক্কায় ১০৮ বলে ১১০ রানে থামেন তিনি।

তৃতীয় উইকেটে ঋুতুরাজ গায়কোয়াড়ের সাথে ৪৬ বলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতের জয় নিশ্চিতের পাশাপাশি ওয়ানডেতে ৫৫তম সেঞ্চুরি করেন কোহলি।

শেষ পর্যন্ত ১০ চার ও ৯ ছক্কায় ৮৮ বলে ১৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেন কোহলি। এই ইনিংস খেলার পথে ভারতের শচীন টেন্ডুলকারের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১৫ হাজার রান পূর্ণ করেন কোহলি।

দ্রুত ১৫ হাজার রান করার পথে টেন্ডুলকারের রেকর্ড ভাঙেন কোহলি। টেন্ডুলকার ৩৭৭ ইনিংসে এবং কোহলি ৩০৩ ইনিংসে ১৫ হাজার পূর্ণ করেন। গুহাটিতে আগামী ৩০ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দু'দল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026