১৯ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : খেলা শেষে বাংলাদেশ দলের কোচ-খেলোয়াড়দের মুখে একটাই কথা বেশি উচ্চারিত হলো, ভারতের মেয়েদের উচ্চতা আর গতির কাছে পরাস্ত বাংলাদেশ। ম্যাচ শুরুর পর থেকেই ভারতের একচ্ছত্র আধিপত্যে পিছিয়ে যেতে থাকল বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-৮ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিক মেয়েরা। আনা আলোনসো ফ্রাগুয়ার দলকে হারিয়ে বেগম খালেদা জিয়া নেশন্স ট্রফির ফাইনালে উঠল বাংলাদেশের প্রতিবেশ...

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : খেলা শেষে বাংলাদেশ দলের কোচ-খেলোয়াড়দের মুখে একটাই কথা বেশি উচ্চারিত হলো, ভারতের মেয়েদের উচ্চতা আর গতির কাছে পরাস্ত বাংলাদেশ। ম্যাচ শুরুর পর থেকেই ভারতের একচ্ছত্র আধিপত্যে পিছিয়ে যেতে থাকল বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-৮ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিক মেয়েরা। আনা আলোনসো ফ্রাগুয়ার দলকে হারিয়ে বেগম খালেদা জিয়া নেশন্স ট্রফির ফাইনালে উঠল বাংলাদেশের প্রতিবেশী দেশটি।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে সোমবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে লাল-সবুজের মেয়েদের ৪৭-১৩ গোলে হারায় ভারত। একাই ১৩ গোল করে ম্যাচসেরা হন ভারতের ভাবনা।

মনসুর আলী স্টেডিয়াম ভাবনার কাছে বেশ পরিচিত। এর আগেও বাংলাদেশে খেলে গেছেন তিনি। ম্যাচ শেষে ভাবনা বলেন, 'আমি এখানে তৃতীয়বার এসেছি। এর আগে এখানে দুবার লিগ খেলেছি, স্থানীয় ক্লাবের হয়ে। এখানে এসে খুব ভালো লাগছে। এখানকার মানুষ খুব ভালো, তাঁরা আমাদের সমর্থন করেন। এখানে থাকার ব্যবস্থাও খুব ভালো।'

ম্যাচে বাংলাদেশকে সে অর্থে কোনো সুযোগই দেয়নি ভারত। ফাইনাল জেতার ব্যাপারে আশাবাদী তিনি, 'আমাদের দলের সমন্বয় খুব ভালো। আমরা ফাইনালে পদক নিয়েই ফিরব।'

নিজেদের প্রথম ম্যাচে ভারত হারায় মালদ্বীপকে। পরপর দুই ম্যাচ জেতায় এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে ওঠে ভারতের মেয়েরা। কাল তারা মুখোমুখি হবে নেপালের।

বাংলাদেশ এদিন হারলেও ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়নি। লিগ পর্বের শেষ ম্যাচে আগামীকাল মালদ্বীপকে হারাতে পারলেই ফাইনালে ভারতের সঙ্গী হবে বাংলাদেশ।

সোমবার ভারতের কাছে হারের পর বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো বলেন, 'আজকের ম্যাচের ফলাফল মূলত দুটি দেশের মধ্যে। একটি দেশ হলো ভারত, যারা গত এক বছর ধরে অত্যন্ত কঠোর পরিশ্রম করে আসছে, আর অন্যটি হলো বাংলাদেশ, তারাও কঠোর পরিশ্রম করছে তবে অন্য একটি স্তরে। স্বাভাবিকভাবেই, আমাদের শারীরিক অবস্থা এবং হ্যান্ডবলের দক্ষতা আলাদা, যা মাঠেও দেখা যায়। তবে আমাদের লক্ষ্য হলো আগামী মাস বা বছরগুলোতে উন্নতি করা এবং আরও ভালো করা, যাতে আমরা ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে পারি।'

আগামীকাল দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেপাল। আর বিকেল ৪.৩০ মিনিটে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

এক নিয়মের পরিবর্তনে বদলে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের চিত্র

এক নিয়মের পরিবর্তনে বদলে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের চিত্র

শিরোনাম

10/19/2026

টুর্নামেন্ট খেলার সুযোগ নেই, তাই ভারতের সাথে এত পার্থক্য : সুমাইয়া

টুর্নামেন্ট খেলার সুযোগ নেই, তাই ভারতের সাথে এত পার্থক্য : সুমাইয়া

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় পেলেও আজ ভারতের কাছে ৪৭-১৩ গোলের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই বড় হারের কারণ হিসেবে দুই দলের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতার বিস্তর পার্থক্যের কথা তুলে ধরেছেন বাংলাদেশ দলের গোলরক্ষক সুমাইয়া বান...

10/19/2026

টুর্নামেন্ট জেতা কঠিন, ফাইনালে গেলে ভারতকে চমকে দিতে চায় বাংলাদেশ

টুর্নামেন্ট জেতা কঠিন, ফাইনালে গেলে ভারতকে চমকে দিতে চায় বাংলাদেশ

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। আজ ভারতের কাছে ৪৭-১৩ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলানসো ফ্রাগুয়া।

10/19/2026

ব্যালন ডি’অরের এক অদ্ভুত ভোটে আবারও চাঙ্গা মেসি-রোনালদো দ্বৈরথ

ব্যালন ডি’অরের এক অদ্ভুত ভোটে আবারও চাঙ্গা মেসি-রোনালদো দ্বৈরথ

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে এক বিস্ময়কর ভোটাভুটিতে লিওনেল মেসির চেয়ে অনেক এগিয়ে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে ফুটবল বিশ্বে আবারও আলোচনায় উঠে এসেছে দুই কিংবদন্তি অসাধারণ প্রতিদ্বন্দ্বীতা।

10/19/2026

প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রান ও ৩০০ উইকেটের অনন্য কীর্তি শুভাগতর

প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রান ও ৩০০ উইকেটের অনন্য কীর্তি শুভাগতর

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৯ : প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রান ও ৩০০ উইকেট দখলের অনন্য কীর্তি গড়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নাম লিখিয়েছেন অলরাউন্ডার শুভাগত হোম। তিনিই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করেছেন।

10/19/2026

ত্রিদেশীয় সিরিজে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের জরিমানা

ত্রিদেশীয় সিরিজে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের জরিমানা

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : আবুধাবিতে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

10/19/2026

ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাসে উন্নত মানের বুট পাচ্ছে বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ ফুটবল দল

ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাসে উন্নত মানের বুট পাচ্ছে বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ ফুটবল দল

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : আজারবাইজানে বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের সদস্যদের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আজ সৌজন্য সাক্ষাত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। সেখানে তরুণ ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি মাঠের পারফরম্যান্স নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।

10/19/2026

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : সাবেক ক্রিকেটারদের নিয়ে হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স।

10/19/2026