১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

চার ম্যাচের জন্য জার্মানির দুই দল

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : আসন্ন উয়েফা নেশনস ফুটবল লিগে চার ম্যাচের জন্য একসঙ্গে দুই দল ঘোষণা করেছেন জার্মানির কোচ জার্গেন ক্লপ। জার্মান জাতীয় দলের কোচ হিসেবে প্রথমবার দল ঘোষণা করে দুই স্কোয়াডে ভাগ করে মোট ৪৪ জন খেলোয়াড়কে রেখেছেন ক্লপ।

চার ম্যাচের জন্য জার্মানির দুই দল

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : আসন্ন উয়েফা নেশনস ফুটবল লিগে চার ম্যাচের জন্য একসঙ্গে দুই দল ঘোষণা করেছেন জার্মানির কোচ জার্গেন ক্লপ। জার্মান জাতীয় দলের কোচ হিসেবে প্রথমবার দল ঘোষণা করে দুই স্কোয়াডে ভাগ করে মোট ৪৪ জন খেলোয়াড়কে রেখেছেন ক্লপ।

গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ দলের ১৬ জনকে প্রথম দুই স্কোয়াডে রেখেছেন ক্লপ। দলে নতুন মুখ ১১ জন।

নেদারল্যান্ডস ও সার্বিয়ার বিপক্ষে একটি করে এবং গ্রিসের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে জার্মানি।

জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও নিকো শ্লটারবেক নিয়ে গড়া প্রথম দল প্রথম দুই ম্যাচ খেলবে নেদারল্যান্ডস ও গ্রিসের বিপক্ষে।

দ্বিতীয় দলটি সার্বিয়া ও গ্রিসের বিপক্ষে খেলবে। এই দলে আছেন- ফ্লোহিয়ান ভিয়েৎস, নিক ভল্টেমাডা ও কারিম আডেইয়েমি।

গত বিশ্বকাপের পর গোলরক্ষক মানুয়েল নয়্যার অবসর নেওয়ায় দলে সুযোগ পেয়েছেন সাবেক বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন। দুই স্কোয়াডেই রাখা হয়েছে আরেক গোলরক্ষক ফিন দাহমেনলপকে।

বিশ্বকাপে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেও ক্লপের দুই দলের একটিতেও জায়গা হয়নি ডেনিস উন্দাফের। সুযোগ পাননি লিহয় সানে ও ডেনিস উনদাভেও।

ফ্রাঙ্কফুর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে দল নিয়ে ৫৯ বছর বয়সি ক্লপ বলেন, 'যত বেশি সম্ভব খেলোয়াড়দের সম্পর্কে আমি জানতে চাই। খেলোয়াড়দের বৈশিষ্ট্য ও অভিজ্ঞতা বিবেচনা করেই স্কোয়াড দুটি সাজানো হয়েছে। আমরা এ বা বি দল তৈরি করিনি। আমরা চারটি ম্যাচই জিততে চাই।'

২৪ সেপ্টেম্বর আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে, ২৭ সেপ্টেম্বর গ্রিসের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে জার্মানি। পরের দুই ম্যাচ ১ অক্টোবর সার্বিয়ার বিপক্ষে এবং ৪ অক্টোবর গ্রিসের বিপক্ষে খেলবে জার্মানরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026