১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরি, এটা অন্যরকম আনন্দ : সোবহানা মোস্তারি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬ : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নেন বাংলাদেশ ব্যাটার সোবহানা মোস্তারি। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি বিশ্ব সেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে হওয়ায়, অনেক খুশি তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরি, এটা অন্যরকম আনন্দ : সোবহানা মোস্তারি

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬ : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নেন বাংলাদেশ ব্যাটার সোবহানা মোস্তারি। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি বিশ্ব সেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে হওয়ায়, অনেক খুশি তিনি।

অস্ট্রেলিয়া থেকে ফোনে আলাপকালে সোবহানা জানান, ৩৫ ওয়ানডে ও ৭২ টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে হওয়ায়, এটি আমরা জন্য অন্যরকম আনন্দ।

ব্রিজবেনে দ্বিতীয় ওয়ানডেতে ৮ রানে ৩ উইকেট পতনের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাথে ২৪৩ বলে ১৯৫ রানের জুটি গড়েন সোবহানা। এই জুটিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১৩৪ বলে ১৮টি চারে ১১৮ রানের ইনিংস খেলেন তিনি।

নিজের ইনিংস নিয়ে সোবহানা বলেন, ‘ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি অস্ট্রেলিয়া বিপক্ষে হয়েছে, এটা আসলে অন্যরকম আনন্দ। তাদের বিপক্ষে একশ রান করে খুবই ভালো লাগছে। অস্ট্রেলিয়ার যে বোলিং অ্যাটাক, তাতে আমরা অনেক পরিশ্রম করেছি। আমি আর জ্যোতি আপু দলের জন্য ভালো একটা স্কোর দাঁড় করাতে পেরেছি। এটাও আমাদের জন্য ইতিবাচক।’

প্রথম ওয়ানডে সেঞ্চুরিতেই বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন সোবহানা। ভবিষ্যতে আরও ভালো করার লক্ষ্য তার, ‘খেলার সময় চিন্তা করিনি, কত রান হবে। যখন আমাদের ইনিংস শেষ হলো, তখন দেখলাম এটাই সর্বোচ্চ রান। আমার মনে হয়, ব্যাটার হিসেবে আরও ভালো কিছু করার প্রয়োজন আছে।’

ক্রিজে ব্যাট করার সময় জ্যোতির সাপোর্ট অনেক বেশি ছিল বলে জানান সোবহানা। তিনি বলেন, ‘জ্যোতি আপু আমাকে বারবার ফোকাস থাকার কথা বলেছিলেন। আমি যখন ৮৫ রানে ছিলাম, তিনি আমাকে ফোকাস বাড়ানোর পরামর্শ দেন। নিজের উপর বিশ্বাস রাখতে বলেছিলেন। ঐসময় তার সাপোর্ট অনেক বেশি ছিল। তার মত অভিজ্ঞ কেউ না থাকলে, ফোকাস হারিয়ে ফেলার সম্ভাবনা ছিল। আপু থাকাতে একশ করতে আমার সুবিধা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সেঞ্চুরি করার পর আমাকে নিয়ে কোচ-সতীর্থরা সবাই খুব খুশি ছিল। আমি যখন ৯৯ রানে ছিলাম, তখন কোচ ও অন্যানরা আমাকে সাহস দিয়েছে।’

আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচে আরও ভালো পারফরমেন্স করার কথা জানালেন সোবহানা, ‘আগের ম্যাচের চেয়ে আমরা অবশ্যই আরও বেশি ভালো করার চেষ্টা করবো। বাটিং ইউনিটে আমাদের লক্ষ্য ২২১ পর্যন্ত থাকবে না। আড়াইশর বেশি বা তিনশ যদি করতে পারি ও পাশাপাশি বোলিং ভালো লাইনে করতে পারি বিশ্ব সেরা দলের বিপক্ষে, তাহলে ভবিষ্যতে অন্য দলের বিপক্ষে এই অভিজ্ঞতা কাজে আসবে।’

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026