১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ড দলের মেন্টর পিটারসেন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড ক্রিকেট দলের 'বিশেষজ্ঞ পরামর্শক' হিসেবে যোগ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন।

ইংল্যান্ড দলের মেন্টর পিটারসেন

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড ক্রিকেট দলের 'বিশেষজ্ঞ পরামর্শক' হিসেবে যোগ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন।

ইংল্যান্ড ওয়ানডে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রেন্ডন ম্যাককালাম। তার সাথেই কাজ করবেন পিটারসেন।

চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ওই সিরিজে দলের সাথে যোগ দেবেন পিটারসেন।

২০২৭ সালের অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় শুরু হবে বিশ্বকাপ।

ইংল্যান্ডের হয়ে ১০৪টি টেস্টে ৮ হাজার ১৮১, ১৩৬ ওয়ানডেতে ৪ হাজার ৪৪০ রান এবং ৩৭ টি-টোয়েন্টিতে ১ হাজার ১৭৬ রান করেছেন ৪৬ বছর বয়সি পিটারসেন।

নতুন দায়িত্ব নিয়ে পিটারসেন বলেন, 'দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়ের যাত্রায় এই দলকে সহায়তার সুযোগ পেয়েআমি অত্যন্ত গর্বিত। ২০১৪ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানো সম্মানের এবং বিশেষ এক মুহূর্ত।'

তিনি আরও বলেন, 'সাদা বলের দলে অবিশ্বাস্য প্রতিভাবান সব খেলোয়াড় আছে। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কঠোর পরিশ্রম করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

পিটারসেনকে নিয়ে ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাককালাম বলেন, 'ইংলিশ ক্রিকেটে পিটারসেনের প্রভাব ছিল অসাধারণ। তার মতো অভিজ্ঞতা, জ্ঞান ও মর্যাদাসম্পন্ন একজন ব্যক্তি যখন এই দলের সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেন, তখন তা নিঃসন্দেহে একটি দারুণ ব্যাপার।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026