১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিদায়ী ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি এলগারের

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের শেষ ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ডিন এলগার।

বিদায়ী ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি এলগারের

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের শেষ ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার ডিন এলগার।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ৬৯তম ম্যাচে কার্ডিফে গ্লামরগনের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৮১ বলে ১৫টি চারে ১০৮ রানের ইনিংস খেলেছেন এসেক্সের এলগার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮৪ ম্যাচে ৫৬তম সেঞ্চুরি করলেন তিনি। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ২ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

২০২৪ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এলগার। এরপর এসেক্সের সঙ্গে তিন বছরের চুক্তি করেন তিনি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন ওয়ানের চলতি মৌসুম শেষে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন এলগার। তাই গ্লামরগনের বিপক্ষে ম্যাচটিই এলগারের ক্যারিয়ারের শেষ ক্রিকেট ম্যাচ হিসেবে লিপিবদ্ধ থাকবে। চলতি মৌসুমে ১৪ ম্যাচের ২৬ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে ৮১৭ রান করেছেন এলগার।

এলগারের বিদায়ী ম্যাচে ফলো-অনে পড়েছে এসেক্স। প্রথম ইনিংসে গ্লামরগনের ৫০৫ রানের জবাবে ১২৯ রানে গুটিয়ে যায় এসেক্স। ফলো-অনে পড়ে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৩১ রান করে এসেক্স।

২০০৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর ২৮৪ ম্যাচে ১৯ হাজারের বেশি রান করেছেন এলগার।

২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় এলগারের। দেশের হয়ে ৮৬ টেস্টে ১৪ শতক ও ২৩ অর্ধশতকে ৫৩৪৭ রান করেন তিনি।

দক্ষিণ আফ্রিকাকে ১৮ টেস্টে নেতৃত্বও দিয়েছেন এলগার। এর মধ্যে ৯টিতে জয়, ৮টিতে হার এবং ১টি ম্যাচ ড্র হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026