১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

শ্রীলংকার টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ডি সিলভা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : শ্রীলংকা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনাঞ্জয়া ডি সিলভা। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণার আগে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানালেন ডি সিলভা।

শ্রীলংকার টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ডি সিলভা

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : শ্রীলংকা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনাঞ্জয়া ডি সিলভা। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণার আগে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানালেন ডি সিলভা।

নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন ৩৫ বছর বয়সী ডি সিলভা।

অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচক কমিটির কাছে পাঠানো এক চিঠিতে ডি সিলভা লিখেছেন, ‘এটি আমার ব্যক্তিগত মতামত, পরের প্রজন্মের নেতৃত্বভার এখনই কারও হাতে তুলে দেওয়া উচিত।’

টেস্ট ক্রিকেটে শ্রীলংকার অধিনায়ক হিসেবে অবদান রাখার জন্য ডি সিলভাকে ধন্যবাদ জানিয়েছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। তিনি বলেন, ‘শ্রীলংকা ক্রিকেটে ক্যারিয়ারের বাকি সময়ের জন্য ডি সিলভার জন্য শুভকামনা থাকলো। টেস্ট দলে তার অবদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’ ২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট দলের অধিনায়ক হন ডি সিলভা। তার অধীনে ১৮ টেস্ট খেলেছে শ্রীলংকা। এর মধ্যে ৭ ম্যাচে জয়, ৮টিতে হার ও ৩টি ড্র করেছে লঙ্কানরা। ডি সিলভার নেতৃত্বে বাংলাদেশ, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জিতেছে শ্রীলংকা।

২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেকের পর দেশের জার্সিতে ৬৯ ম্যাচ খেলেছেন ডি সিলভা। ব্যাট হাতে ১৩ সেঞ্চুরি ও ২০ হাফ-সেঞ্চুরিতে ৪৪৩১ রান এবং বল হাতে ৪৩ উইকেট শিকার করেছেন তিনি।

গত জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি ডি সিলভা।

৯ নভেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলংকা। লাহোরে দ্বিতীয় টেস্ট ১৭ নভেম্বর থেকে শুরু হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026