১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ডি থ্রি ট্রফির জন্য সাপোর্ট স্টাফ নিলাম কাল

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন নিয়োগ প্রক্রিয়া চালুর অংশ হিসেবে, প্রথম 'ডমেস্টিক থ্রি' ট্রফির জন্য খেলোয়াড় নির্বাচনের আগেই ড্রাফটের মাধ্যমে তাদের কোচ ও সাপোর্ট স্টাফদের বেছে নেবে ছয়টি দল।

ডি থ্রি ট্রফির জন্য সাপোর্ট স্টাফ নিলাম কাল

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন নিয়োগ প্রক্রিয়া চালুর অংশ হিসেবে, প্রথম 'ডমেস্টিক থ্রি' ট্রফির জন্য খেলোয়াড় নির্বাচনের আগেই ড্রাফটের মাধ্যমে তাদের কোচ ও সাপোর্ট স্টাফদের বেছে নেবে ছয়টি দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল এই ম্যানেজমেন্ট ড্রাফট অনুষ্ঠিত হবে।

এই উদ্যোগটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘরোয়া ক্রিকেট কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের একটি অংশ। টি-টোয়েন্টি, ৫০ ওভার এবং চার দিনের ক্রিকেটকে একই ছাতার নিচে আনার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

যেখানে তিন ফরম্যাটেই নির্দিষ্ট ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

এইচ ব্লুস্টার, ওয়ালটন গ্রুপ, সিটিজেন ব্যাংক, একমি গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট এবং ফরচুন গ্রুপ- এই ছয়টি প্রতিষ্ঠান তিন বছরের চুক্তির আওতায় দলগুলোর মালিকানা স্বত্ব লাভ করেছে।

ইতোমধ্যে ছয়জন 'আইকন' ক্রিকেটারকেও চূড়ান্ত করা হয়েছে। আইকন হিসেবে ওয়ালটনের মেহেদি হাসান মিরাজ, ফরচুনের তাওহিদ হৃদয়, একমির মোসাদ্দেক হোসেন, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, এইচ ব্লুস্টারের নুরুল হাসান সোহান এবং সিটিজেন ব্যাংকের হয়ে খেলবেন মোহাম্মদ নাঈম।

ম্যানেজমেন্ট ড্রাফটের আওতায় প্রতিটি দল ১১ সদস্যের একটি ব্যবস্থাপনা ইউনিট গঠন করবে। ড্রাফটে সাতটি পদের মধ্যে রয়েছে- প্রধান কোচ, দুজন সহকারী কোচ, ফিজিও, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এবং পারফম্যান্স অ্যানালিস্ট।

বাকি চারটি পদ- দলীয় ম্যানেজার, ম্যাসিয়ার এবং দুজন টিম অ্যাটেনডেন্ট সংশ্লিষ্ট দলের মালিকরা সরাসরি নিয়োগ দেবেন। তবে এক্ষেত্রে বিসিবির নির্ধারিত যোগ্যতা ও নিয়মকানুন মেনে চলতে হবে। এই নিয়োগগুলোর জন্য বোর্ডের চূড়ান্ত অনুমোদনেরও প্রয়োজন হবে।

বিসিবি প্রতিটি দলের জন্য একজন করে নির্বাচক সরাসরি মনোনীত করবে।

ডি থ্রি ট্রফির দল গঠনের পরবর্তী বড় ধাপ খেলোয়াড় ড্রাফট আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনটি ফরম্যাটের জন্য প্রতিটি দল সর্বোচ্চ ২৩ জন করে ক্রিকেটার বেছে নিতে পারবে।

বরিশালের জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামে ১৫ ডিসেম্বর টি-টোয়েন্টি প্রতিযোগিতার মধ্য দিয়ে উদ্বোধনী ডি থ্রি ট্রফি শুরু হবে। চার দিনের ফরম্যাটের প্রতিযোগিতা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এরপর ৫০ ওভারের প্রতিযোগিতা মে মাসে অনুষ্ঠিত হবে।

ছয়টি দল তিনটি ফরম্যাট মিলিয়ে মোট ৪২টি ম্যাচ খেলবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026