১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

৮ দিনে ২ হ্যাটট্রিকে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রোকম্ব

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৮ দিনের ব্যবধানে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার সুবাদে প্রথমবারের মত ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন পেসার হেনরি ক্রোকম্ব। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে ২৪ বছর বয়সি এই পেসারকে।

৮ দিনে ২ হ্যাটট্রিকে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রোকম্ব

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৮ দিনের ব্যবধানে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার সুবাদে প্রথমবারের মত ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন পেসার হেনরি ক্রোকম্ব। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে ২৪ বছর বয়সি এই পেসারকে।

গত সপ্তাহে হোভ-এ সমারসেটের বিপক্ষে সাসেক্সের হয়ে চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ক্রোকম্ব। ইনিংসে ৫৬ রানে ৫ উইকেট নেন তিনি।

এরপর বৃহস্পতিবার চেমসফোর্ডে এসেক্সের বিপক্ষে ম্যাচেও হ্যাটট্রিক করেন ক্রোকম্ব। ম্যাচের প্রথম ইনিংসে ৩৯ রানে ৫ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিক করেন তিনি। আট দিনের ব্যবধানে দুই বার হ্যাটট্রিক করে প্রথমবারের মত ইংল্যান্ডের ওয়ানডে দলে সুযোগ পেলেন তিনি।

ক্রোকম্বের মতো প্রথমবারের ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন ব্যাটার অ্যানিউরিন ডোনাল্ড। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন ডার্বিশায়ারের এই ব্যাটার। এই মৌসুমে টি-টোয়েন্টি ব্লাস্টেস্টে ডার্বিশায়ারের হয়ে ১২ ম্যাচে ৪৮৯ রান করেছেন ২৯ বছর বয়সী ডোনাল্ড।

ইংল্যান্ড পুরুষ দলের নির্বাচক মার্কাস নর্থ বলেন, 'ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ক্রোকম্ব ও ডোনাল্ড। ভাইটালিটি ব্লাস্টে ডার্বিশায়ারের হয়ে এবং 'দ্য হান্ড্রেড'-এ ট্রেন্ট রকেটসের হয়ে অসাধারণ মৌসুম কাটিয়েছেন ডোনাল্ড। অন্যদিকে পুরো গ্রীষ্মজুড়ে দারুণ পারফরমেন্সে আমাদের নজরে ছিল ক্রোকম্ব।'

সাউদাম্পটনে ১৫ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং চেস্টার-লি-স্ট্রিটে ২২ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও শ্রীলংকা।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার (উইকেটরক্ষক), জেমস কোলস, জর্ডান কক্স, লিয়াম ডসন, অ্যানিউরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, জশ টাং।

ইংল্যান্ড ওয়ানডে দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জশ বাটলার (উইকেটরক্ষক), জর্ডান কক্স, হেনরি ক্রোকম্ব, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জশ টাং।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026