১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

স্কটল্যান্ডের বিদায়ে পদত্যাগ করলেন কোচ স্টিভ ক্লার্ক

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ জুন ২০২৬ : বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় স্কটল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্টিভ ক্লার্ক। গত মাসে তিনি স্কটল্যান্ডের সাথে চার বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।

স্কটল্যান্ডের বিদায়ে পদত্যাগ করলেন কোচ স্টিভ ক্লার্ক

ঢাকা, ২৮ জুন ২০২৬ : বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় স্কটল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্টিভ ক্লার্ক। গত মাসে তিনি স্কটল্যান্ডের সাথে চার বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।

স্কটিশ ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করে ঘোষনা দিয়েছে, ‘আমাদের সবচেয়ে সফল জাতীয় দলের কোচ সাত বছরের দায়িত্ব শেষে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছেন।’

শনিবার এল-গ্রুপের শেষ ম্যাচে ইতোমধ্যে নক আউট পর্ব নিশ্চিত করা ঘানাকে ক্রোয়েশিয়া পরাজিত করায় স্কটল্যান্ডের বিদায় ঘটে। সেরা তৃতীয় দলের মধ্যে থাকতে না পারায় স্কটিশদের যাত্রা গ্রুপ পর্বেই থেমে যায়।

৬২ বছর বয়সী ক্লার্কের অধীনে স্কটল্যান্ড দুটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে অংশ নিয়েছে। ২৮ বছরের খরা কাটিয়ে স্কটল্যান্ড এবার বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। ১৯৯৮ সালে তারা সর্বশেষ বিশ^কাপে খেলেছিল। কিন্তু ১৩ বারের প্রচেষ্টায় স্কটিশরা কোন বড় আসরেই গ্রুপ পর্বের বাঁধা পার করতে পারেনি।

যুক্তরাষ্ট্রে হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে তাদের বিশ^কাপ মিশন শুরু হয়েছিল। কিন্তু একই ব্যবধানে পরের ম্যাচে মরক্কোর কাছে এবং শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে স্কটল্যান্ডের বিদায় সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়।

তিন পয়েন্ট সত্তেও স্কটল্যান্ড গোল ব্যবধানে পিছিয়ে পড়ে শেষ ৩২’এ খেলতে পারেনি।

মে মাসে নতুন চুক্তিতে স্বাক্ষর করলেও, অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল গ্রহণের অভিযোগে দেশে তীব্র সমালোচনার মুখে পড়ার পর স্টিভ ক্লার্ক পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে সমর্থকদের উদ্দেশে লেখা এক চিঠিতে ক্লার্ক বলেন,

"এই বিদায়ের সবচেয়ে আবেগঘন দিকটি আমার খেলোয়াড়দের নিয়ে। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত আমরা যে অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছি তাদের ছাড়া তার কোনোটি সম্ভব হতো না। তারা যে প্রশংসা ও ভালোবাসা পাচ্ছে, তার সম্পূর্ণটাই তাদের প্রাপ্য। তাদের কোচ হতে পারা আমার জন্য সত্যিই গর্বের ছিল। আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার উত্তরসূরির জন্য শুভকামনা রইল।"

গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে স্কটল্যান্ডের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা বেশ উজ্জ্বল ছিল। কিন্তু মিয়ামিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ভুলে ভরা পারফরম্যান্সের পর হতাশ ক্লার্ক ম্যাচ-পরবর্তী প্রথম সাক্ষাৎকার দ্রুত শেষ করে দেন।

পরে বিবিসিকে তিনি বলেন, "আমার মনে হয়, নিশ্চিতভাবেই আমরা বাড়ি ফিরছি।"

অন্য গ্রুপ গুলোর বেশ কয়েকটি ফল শেষ পর্যন্ত ক্লার্কের সেই হতাশাজনক ভবিষ্যদ্বাণীকেই সত্যি প্রমাণ করে। যার মধ্যে জার্মানির বিপক্ষে ইকুয়েডরের চমকপ্রদ জয়ও ছিল।

২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে ক্লার্কের উত্তরসূরি হিসেবে ডেভিড ময়েসের নাম সম্ভাব্য প্রার্থীদের তালিকায় শীর্ষে রয়েছে।

ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড প্রজাতন্ত্র যৌথভাবে আয়োজন করবে ২০২৮ ইউরো। সেই টুর্নামেন্টের আটটি আয়োাজক শহরের একটি গ্লাসগো, ফলে স্কটল্যান্ড নিজেদের মাটিতেই খেলার সুযোগ পেতে পারে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026