১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ব্যবসা

এআই ভিত্তিক বাজার বিশ্লেষণ: ঘোষণাতেই সীমাবদ্ধ, বাস্তবায়ন কোথায়?

Channel Oneঢাকা

নিত্যপণ্যের বাজারে সংকট মোকাবেলা ও সরবরাহ স্থিতিশীল রাখতে এআই ভিত্তিক বাজার বিশ্লেষণের কথা ভাবছে সরকার। তবে অতীতে ঘোষণা এলেও কার্যত এর কোনো বাস্তবায়ন হয়নি। ভোক্তা অধিকার অধিদপ্তরের ‘বাজার দর’ অ্যাপ ঘোষণার পরও ডেটা এন্ট্রির অভাবে কার্যত বন্ধ।

নিত্যপণ্যের বাজারে আসন্ন সংকট মোকাবেলা এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এআই ভিত্তিক বাজার বিশ্লেষণের কথা ভাবছে সরকার। তবে বাজার নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর এমন সেবার ঘোষণা অতীতেও এসেছে—কার্যত যার কোনো বাস্তবায়ন দেখা যায়নি।

উদ্যোক্তারা বলছেন, সরকারের আমলাতান্ত্রিক জটিলতা, আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের অভাব এবং ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের কারণেই ভালো উদ্যোগগুলো মুখ থুবড়ে পড়ছে।

ঘোষণা এসেছিল, অ্যাপ এসেছিল—তারপর?

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চালু করেছিল ‘বাজার দর’ অ্যাপ। গত বছরের সেপ্টেম্বর মাসে এই অ্যাপের ঘোষণা আসে। এরপর নানা আলোচনা হলেও উদ্যোগটি আর আলোর মুখ দেখেনি। প্রশ্ন হচ্ছে, ঘোষণা দেওয়ার পরও কেন এ ধরনের উদ্যোগ থেকে পিছিয়ে এলো ভোক্তা অধিকার অধিদপ্তর?

উদ্ভাবক যা বলছেন

‘বাজার দর’ অ্যাপের উদ্ভাবক ইব্রাহিম মোল্লা বলেন, উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পণ্যের মূল্য প্রকাশ করতেই অ্যাপটি তৈরি করা হয়েছিল। কিন্তু ঘোষণা দেওয়া হলেও বাস্তবে কোনো ধরনের ডেটা এন্ট্রি দেওয়া হয়নি অ্যাপটিতে। ফলে কার্যত এটি এখন বন্ধ।

“প্রায় এক বছর আগে আমরা বাজার দর অ্যাপ তৈরি করেছিলাম এবং এটি ভোক্তা অধিকার অধিদপ্তরকে বিনামূল্যে গিফট করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা খেয়াল করেছি, কিছুদিন তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সর্বোচ্চ মূল্য প্রতিটি জেলার জন্য আপডেট করেছে, কিন্তু এরপর দেখা যায় কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে না।”

বিলবোর্ডে মূল্যতালিকার উদ্যোগ

প্রায় একই ধরনের আরেকটি উদ্যোগ নেন জাকির উদ্দিন আহমেদ। তবে অ্যাপ নয়—তিনি বাজারে বাজারে বিলবোর্ডের মাধ্যমে মূল্যতালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন। পরিকল্পনা ছিল, সরকার প্রদত্ত বাজার দর ও সরবরাহ পরিস্থিতির ডেটা বিশ্লেষণ করে সেখানে মূল্যতালিকা প্রকাশ করা হবে।

শেষ কথা

প্রযুক্তি বাজার নিয়ন্ত্রণের একটি কার্যকর হাতিয়ার হতে পারে—এ নিয়ে দ্বিমত নেই। কিন্তু ডেটা হালনাগাদ, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও ধারাবাহিক নীতিসমর্থন ছাড়া এআই কিংবা অ্যাপ—কোনোটিই ভোক্তার পাতে স্বস্তি এনে দিতে পারবে না। ঘোষণার চেয়ে বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

10/11/2026

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে।

10/6/2026

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 'তাঁর সরকার বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ' উল্লেখ করে বলেছেন, 'আমাদের বার্তা খুবই পরিষ্কার- বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।'

9/26/2026

বেসিস নির্বাচন তফসিল বাতিল, নতুন করে প্রস্তুতির নির্দেশ

বেসিস নির্বাচন তফসিল বাতিল, নতুন করে প্রস্তুতির নির্দেশ

বেসিসের ২০২৬-২০২৮ মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচন তফসিল বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়, নতুন করে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের প্রস্তুতি নিতে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

9/3/2026

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের তৈরী পোশাক রপ্তানি খাতে বিদ্যমান সমস্যাগুলোকে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।

9/2/2026

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা।

8/18/2026

রাজস্ব সম্মেলনে যোগদান করলেন প্রধানমন্ত্রী

রাজস্ব সম্মেলনে যোগদান করলেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ এ যোগ দিয়েছেন।

8/18/2026

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

8/11/2026