১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টেও নেই কার্স

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ডের দলে জায়গা হয়নি পেসার ব্রাইডন কার্সের।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টেও নেই কার্স

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ডের দলে জায়গা হয়নি পেসার ব্রাইডন কার্সের।

গত ২২ আগস্ট ডার্বির একটি নাইটক্লাবের বাইরে একটি মারামারির ঘটনায় কার্সকে সাময়িকভাবে গ্রেপ্তার করে পুলিশ। এতে লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন এই ডারহাম পেসার। পুলিশি তদন্ত চলমান থাকায় তৃতীয় টেস্টেও কার্সকে বিবেচনা করা হয়নি। ডার্বিশায়ার পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সি কার্সের বিরুদ্ধে তদন্ত চলছে।

কার্সের বদলি হিসেবে দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেয়েছিলেন হ্যাম্পশায়ারের ২৩ বছর বয়সি পেসার সনি বেকার। শেষ টেস্টের দলেও রাখা হয়েছে তাকে।

লর্ডস টেস্টের দল থেকে বাদ পড়েছেন কেবল ম্যাথু ফিশার। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার জন্য ফিশারকে স্কোয়াড থেকে রিলিজ করা হয়েছে।

লিডসে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ১০৩ রানে জিতেছিল ইংল্যান্ড। লর্ডসে পরের টেস্ট ৯৪ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছে ইংলিশরা।

এজবাস্টনে ৯ সেপ্টেম্বর থেকে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, ওলি পোপ, ওলি রবিনসন ও জশ টাং।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026